২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিঋণ বিতরণে তাগিদ দিতে বরিশাল ও খুলনা যাচ্ছেন গভর্নর

ঘূর্ণিদুর্গত এলাকায় কৃষিঋণ বিতরণ কার্যক্রম কেমন চলছে তা দেখতে এবং এ ব্যাপারে স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতে বরিশাল ও খুলনা যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিদুর্গত এলাকায় কৃষিঋণ বিতরণ কার্যক্রম কেমন চলছে তা দেখতে এবং এ ব্যাপারে স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতে বরিশাল ও খুলনা যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। গভর্নরের প্রটোকল অফিসার এ এফ এম আসাদুজ্জামান শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সালেহউদ্দিন আহমেদ রোববার ভোরে বরিশাল যাবেন। ওইদিনই তিনি ঢাকায় ফিরবেন। এরপর মঙ্গলবার যাবেন খুলনায়। দুই জেলাতেই স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আসাদুজ্জামান বলেন, "ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে দ্রুত পর্যাপ্ত ঋণ পায় সে ব্যাপারে স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের তাগিদ দিতেই গভর্নর ওই দুই জেলায় যাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক তার সঙ্গে থাকবেন।" গভর্নর বরিশাল ও খুলনার চেম্বার নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২১২৭ ঘ.