ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভারত ঘুর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত রেখেছে।
শনিবার দুপুরে ৪১ টন খাদ্য নিয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে আরও দুটি বিমান একই ধরনের সহায়তা নিয়ে এসেছিল বলে শনিবার ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শনিবার যে খাদ্য সাহায্য এসেছে তার মধ্যে রয়েছে নয় হাজার ৯২০ প্যাকেট তৈরি খাবার, সুজি-হালুয়া, ডাল, চিনি, গুঁড়ো দুধ এবং বিভিন্ন ধরনের ওষুধ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০২৯ঘ.
bdnews24