আবু সাইদ খান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রযুক্তি সম্পাদক
ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারে গ্রামীণফোনের (জিপি) ১০ শতাংশ শেয়ার ছাড়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডার্স ইয়েনসেন।
মঙ্গলবার অ্যান্ডার্স ইয়েনসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে জিপি ১০ শতাংশের মতো শেয়ার বাজারে ছাড়বে। বর্তমানে মাত্র ১৮ শতাংশ জনগোষ্ঠী মোবাইল সেবার আওতায় রয়েছে। এখনও বাংলাদেশে ব্যবসা বাড়ানোর পর্যাপ্ত সুযোগ রয়েছে।"
তবে শেয়ার ছাড়ার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে কিছু জানাননি তিনি।
বাজারে শেয়ার ছাড়ার ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বাধ্যবাধকতার বিষয়ে জিপি প্রধান বলেন, "প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়ার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে সময়ের আগেই কোনো ঘোষণা দিলে কেউ লাভবান হবে না। জিপি প্রাথমিক শেয়ার ছাড়ার বিষয়ে কাজ করছে এবং সময়মতোই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।
তিনি আরো বলেন, "২০০৯ সালের মধ্যে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কমপক্ষে ৫ কোটিতে পৌঁছাবে এবং গ্রামীণফোনও তাদের শীর্ষ স্থান ধরে রাখবে।"
শহর এলাকায় নেটওয়ার্ক সুবিধা বাড়ানোর মূল বাধা হিসেবে অপর্যাপ্ত বেতার তরঙ্গ বরাদ্দের কথা উল্লেখ করে ইয়েনসেন জানান বিটিআরসি স
bdnews24