ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুই দফা সময় বাড়ানোর পর ১৫ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতাদের মধ্যে আয়কর দিয়েছেন তিন লাখ ৫৬ হাজার ৯৫৬ জন। এ থেকে সরকারি কোষাগারে জমা পড়েছে ৫১৩ কোটি ৮৭ লাখ টাকা। দেশে এ শ্রেণীর করদাতা বা টিআইএনধারীর (কর শনাক্তকরণ নম্বর) সংখ্যা ২২ লাখ।
দ্বিতীয় দফায় বাড়ানো এক মাস সময় শেষ হচ্ছে ৩০ নভেম্বর। এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত তিন লাখ ১০ হাজার ৪২১ জন আয়কর জমা দিয়েছিলেন। এ থেকে সরকার কর পেয়েছিল ৫০৩ কোটি ৮২ লাখ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনু বিভাগের সদস্য আলী আহমদ সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সব কিছুই শেষ সময়ে করা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও প্রতিবার একই ঘটনা ঘটে। সবাই শেষ সময়ে তাড়াহুড়া করে জমা দেয়। এখনও কয়েকদিন সময় আছে। দেখা যাক কি হয়।''
তবে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দুই দফা বন্যার পর আবার সা
bdnews24