২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসার পরিবেশ উন্নয়নে নতুন কর্মপন্থা ঠিক করবে সরকার: ফখরুদ্দীন

সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের হয়রানি না করার বিষয়ে আবারো আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এছাড়া, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে আরও কিছু কর্মপন্থা নির্ধারণেরও প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাটেক্সপো- ২০০৭ (বাংলাদেশ অ্যাপারেল এন্ড টেক্সটাইল এক্সপোজিশন) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "ব্যবসা ও শিল্পখাতের জন্য প্রাসঙ্গিক বেপজা, বিওআই ও ইপিবির মতো কিছু সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোরও উদ্যোগ নিয়েছে সরকার।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 12:49 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের হয়রানি না করার বিষয়ে আবারো আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এছাড়া, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে আরও কিছু কর্মপন্থা নির্ধারণেরও প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাটেক্সপো- ২০০৭ (বাংলাদেশ অ্যাপারেল এন্ড টেক্সটাইল এক্সপোজিশন) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "ব্যবসা ও শিল্পখাতের জন্য প্রাসঙ্গিক বেপজা, বিওআই ও ইপিবির মতো কিছু সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা বাড়ানোরও উদ্যোগ নিয়েছে সরকার। এসব পদক্ষেপের ফলাফল মূল্যায়ন করে সরকার দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে আরও কিছু কর্মপন্থা নির্ধারণ করবে। তাছাড়া ব্যবসায়ীরা যাতে কোনো পর্যায়েই অযথা হয়রানির শিকার না হন, সেটা নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।" ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় বর্তমান সরকারের পদক্ষেপের উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, "গত ৫ সেপ্টেম্বর অর্থনীতি বিষয়ক একটি সংলাপে আমি ব্যবসায়ীদের স্বার্থে রেগুলেটরি রিফর্ম কমিটি গঠনের কথা বলেছিলাম। এরইমধ্যে এটি গঠন করা হয়েছে। পাশাপাশি সরকারের সঙ্গে ব্যবসায়ীদের সমন্বয় বাড়ানোর জন্য সরকার প্রধানের নেতৃত্বে বেটার বিজনেস ফোরামও গঠন করা হচ্ছে।" দেশে তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী- বাটেক্সপো আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এতে অংশ নিয়েছে ভারত, হংকং, চীন ও বাংলাদেশের মোট ৬৮টি প্রতিষ্ঠান। তিনদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি এম এ সালাম ও ফেরদৌস পারভেজ বিভন। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ফখরুদ্দীন আহমদ বলেন, "স