ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নে পারস্পরিক সহায়তার বিষয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের সভাকক্ষে এক বছর মেয়াদের ওই স্মারকটি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীন এবং দক্ষিণ কোরিয়ার পক্ষে শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ড. লি ইয়া হুন ওই স্মারকে স্বাক্ষর করেন।
স্মারকে বলা হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতের উন্নয়নে দুই দেশের স্বার্থ রক্ষা করে দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব নীতি অনুযায়ী সহায়তা করবে। এক্ষেত্রে বাংলাদেশ কোরিয়া সরকারের থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা পাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএ/১৮১৮ঘ.
bdnews24