২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙা বাজারে ৩০০০ পয়েন্টের রেকর্ড

৩০০০ পয়েন্টের ঘর অতিক্রম করে বৃহস্পতিবার দিনশেষে আবারও মূল্যসূচকে রেকর্ড গড়েছে ঢাকার পুঁজিবাজার। মূলত বিদ্যুৎ, ব্যাংক ও সিমেন্ট খাতের শেয়ার লেনদেনের ওপর ভর করে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার চাঙা বাজারে সূচক ছিল ঊর্ধ্বমুখী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৩০০০ পয়েন্টের ঘর অতিক্রম করে বৃহস্পতিবার দিনশেষে আবারও মূল্যসূচকে রেকর্ড গড়েছে ঢাকার পুঁজিবাজার। মূলত বিদ্যুৎ, ব্যাংক ও সিমেন্ট খাতের শেয়ার লেনদেনের ওপর ভর করে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার চাঙা বাজারে সূচক ছিল ঊর্ধ্বমুখী। দিনের শুরুতেই বাজারে লেনদেন বাড়তে থাকে। আর এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বমুখী হয়ে ওঠে সূচক। বাজার বিশ্লেষকরা মনে করছেন, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের আর্থিক প্রতিবেদন প্রকাশ সেক্ষেত্রে অনুঘটকের কাজ করে থাকতে পারে। এ ছাড়া ব্যাংকিং ও সিমেন্ট খাতের কয়েকটি কোম্পানির শেয়ার নিয়ে গুজবও প্রভাবিত করেছে লেনদেনে। তবে দিন শেষে বিনিয়োগকারীর সংখ্যা অন্যদিনের তুলনায় কম ছিল- এমন চিত্রই পাওয়া গেছে লেনদেনের টেবিল থেকে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৭ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ বেড়ে দাঁড়ায় তিন হাজার ১৩ পয়েন্ট। এর আগে ২৫ অক্টোবর এটি ২৯০০ পয়েন্টের ঘর অতিক্রম করেছিল। এআইএমএস অব বাংলাদেশের ইয়ার সাইদ বলেন, "এই চাঙা অবস্থা কত সময় থাকে এখন এটাই দেখার বিষয়।" অন্যদিকে, দিনশেষে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ২১ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে দুই হাজার ৫৪৯ দশমিক ৩৪ পয়েন্ট হয়। এ ছাড়া ডিএসই-২০ ব্লু চিপ (ভালোমানের শেয়ার) মূল্যসূচক ১০ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে দুই হাজার ৩২৫ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়ায়। দিনব্যাপী লেনদেনকৃত ১১৯টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৭৫টির এবং ২২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২২২ কোটি টাকা সমমূল্যের ১ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার ৫৮৩টি শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালেহউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সা