নিউইর্য়ক, নভেম্বর ১৩(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুল্কমুক্ত রপ্তানি সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল পাসে সর্বাত্মক প্রয়াস চালাবেন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি।
সোমবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ কথা বলেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত আরও উপস্থিত ছিলেন, কংগ্রেসম্যান অ্যান্থনি উইনার ও সিনেটর জন সাবিনি। বাংলাদেশ-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্টের জেনারেল সেক্রেটারি মো. হাসানুজ্জামান হাসান, আমেরিকান-বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্সের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, কুইন্স ডেমোক্রেটিক দলের মো. আমিনুল্লাহ, মহাদেব সরকার ও অধ্যাপিকা ম্যান্ডেল গোমেজ উপস্থিত ছিলেন।
মো. হাসানুজ্জামান হাসান মঙ্গলবার দুপুরে টেলিফোনে নিউইয়র্ক থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ ককাসের প্রধান ও অকৃত্রিম বন্ধু জোসেফ ক্রাউলি প্রবাসী বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণের জবাবে বিলটি পাসের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর প্রতিশ্র"তি পুনর্ব্যক্ত করেছেন।"
প্রসঙ্গত, সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে বিজেএমইএর একটি প্রতিনিধিদল মার্কিন কর্মকর্তাদের সমর্থন আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর শেষ করে অতিস
bdnews24