২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার মান বাড়াতে সরাসরি পদক্ষেপ নেবে না কেন্দ্রীয় ব্যাংক

ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর জন্য সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর জন্য সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর একটি হোটেলে ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, "টাকার মান বাড়ানো হলে রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমে যাবে। এতে অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।" অবশ্য বাজারের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ডলার ছাড়বে বলে তিনি জানান। সালেহউদ্দিন আহমেদ বলেন, " স