২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনে বাজারে সূচক নিুমুখী

মুনাফা তুলে নেয়ার প্রবণতায় আবারও দরপতন ঘটেছে ঢাকার পুঁজিবাজারে। সোমবার দিনের মধ্যভাগ পর্যন্ত সিমেন্ট ও বিদ্যুৎ খাতের শেয়ার থেকে মুনাফা তুলে নেয়ার জন্য বিনিয়োগকারীদের হুড়োহুড়িতে এ দরপতন ঘটে। দিনের শুরুতে বাজার চাঙা থাকলেও কিছুক্ষণের মধ্যে সূচক পড়তে শুরু করে। তবে দিনের মাঝামাঝিতে এসে বাজার আবারও কিছুটা চাঙা হতে শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 07:24 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মুনাফা তুলে নেয়ার প্রবণতায় আবারও দরপতন ঘটেছে ঢাকার পুঁজিবাজারে। সোমবার দিনের মধ্যভাগ পর্যন্ত সিমেন্ট ও বিদ্যুৎ খাতের শেয়ার থেকে মুনাফা তুলে নেয়ার জন্য বিনিয়োগকারীদের হুড়োহুড়িতে এ দরপতন ঘটে। দিনের শুরুতে বাজার চাঙা থাকলেও কিছুক্ষণের মধ্যে সূচক পড়তে শুরু করে। তবে দিনের মাঝামাঝিতে এসে বাজার আবারও কিছুটা চাঙা হতে শুরু করে। বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে দুই হাজার ৯৫৩ দশমিক ৯২ পয়েন্ট হয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক এক পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ কমে দুই হাজার ৫০১ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়ায়। এই সময়ের মধ্যে লেনদেনকৃত মোট ১৭৮টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ৯৩টির এবং ১৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯৫ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা মূল্যমানের মোট ৫৬ লাখ ৯৮ হাজার ৩৫৭টি শেয়ার। বেলা ১১টা ২৫ মিনিটে লেনদেনে শীর্ষ অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক। এ ব্যাংকের শেয়ার এক হাজার ৫৬৫ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৬০৩ টাকা হয়। এছাড়া ট্রাস্ট ব্যাংকের শেয়ার এক হাজার ৯৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার ১০১ টাকা, ইসলামী ব্যাংকের শেয়ার পাঁচ হাজার ৯২৩ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ছয় হাজার ৮৪ টাকায় দাঁড়ায়। এদিকে, দাম বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে কেয়া কসমেটিক্স এর শেয়ারের দাম ৪৭ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৫১ টাকা ৪০ পয়সা, সামিট পাওয়ারের শেয়ার এক হাজার ৫৫৯ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার ৫৭৫ টাকা হয়। তবে মুনাফা তুলে নেয়ার প্রবণতায় দাম পড়ে গেছে লাফার্জ সুরমা সিমেন্ট এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারের দাম। এ ছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইউসিবিএল এর শেয়ারের দাম বাড়লেও কমেছে সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৩১৫ঘ.