ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাজারে ডলার সঙ্কট নিরসন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের কর্মকর্তারা শনিবার এ তথ্য জানান। এর মাধ্যমে ডলারের বিপরীতে টাকার মান বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো যাবে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবসা এখন মন্দা। রপ্তানি আয় এবং রেমিটেন্স থেকে আসা অর্থে আমদানি ব্যয় মেটাতে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।"
গত দুই সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১০ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বলেন, "বিশ্ববাজারে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের মান কমতে থাকার প্রেক্ষাপটে আমরা মনে করি, ডলারের বিপরীতে টাকার মান কিছুটা হলেও বাড়া দরকার।"
আন্তর্জাতিক বাজারে অন্য মুদ্রার বিপরীতে ডলারের দাম এখন সর্বনিু পর্যায়ে।
সিটি ব্যাংক এনএ-এর এ সপ্তাহের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ব্যাংকগুলোয় অভ্যন্তরীণ মুদ্রা লেনদেনের গড় পরিমাণ ২ কোটি ৫০ লাখ ডলার। টাকার বিপরীতে প্রতি ডলার এক সপ্তাহে দশমিক শূন্য ২ পয়েন্ট কমে গত মঙ্গলবার ৬৮ টাকা ৬৪ পয়সা হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষক মামুন রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের স্বীকৃত পদ্ধতির আওতায় পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। জোর করে টাকার মান বাড়িয়ে রপ্তানিকারক ও বৈদিশিক মুদ্রা প্রেরণকারীদের নিরুৎসাহিত করা ঠিক হবে না।"
তৈরি পোশাক খাতে রপ্তানি কমে যাওয়ায় চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে রপ্তানি আয় গত বছরের এই সময়ের তুলনায় ১২ শতাংশ হ্রাস পেয়েছে। গত অর্থবছরের এ সময়ে রপ্তানি খাত থেকে আয় হয়েছিল ২৩০ কোটি ডলার। কিন্তু এখন তা ২০৩ কোটি ডলারে নেমে এসেছে। স
bdnews24