কক্সবাজার, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সেন্টমার্টিনে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত্র হয়ে শুক্রবার ঢাকার একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম মিসবাহ উদ্দিন (৩৭)। তার বাসা ৩০ নাম্বার হাটখোলা।
সেন্টমার্টিন নৌ ক্যাম্পের কমান্ডার লেফট্যানেন্ট আজিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার হাটখোলার মৃত হাজী শামসুদ্দিনের ছেলে তৈরি পোশাক ব্যবসায়ী মিসবাহ উদ্দিন তিন বন্ধুসহ বৃহস্পতিবার সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে আসেন। তারা সেখানে কাছিম প্রজনন কেন্দ্র সিএনআরএসের গেষ্ট হাউসে উঠেন। শুক্রবার দুপুরে বাইরে থেকে কক্ষে ফেরার পর হঠাৎ মিসবাহ উদ্দিন অসুস্থ হয়ে পড়েন।
সেন্টমার্টিন দ্বীপে কোন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় কমান্ডার আজিজুর রহমান নৌবাহিনীর জাহাজ 'মধুমতি'তে র্কমরত ডা. সার্জেন্ট লেফট্যানেন্ট জাফরান চৌধুরীকে খবর দেন। ডা. জাফরান এসে মিসবাহ উদ্দিনকে পরীক্ষা করে বিকেল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়েছে বলে জানান।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক নীলু কান্তি বড়
bdnews24