২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার প্রথমে চাঙা পরে দরপতন

ব্যাংকগুলোর বর্ষ শেষ হিসেবের প্রস্তুতির প্রাক্কালে মঙ্গলবার দিনের মধ্যভাগে ঢাকা শেয়ার বাজার চাঙা হয়ে উঠেছে। শেয়ার ক্রয়ের চাহিদা বেড়ে যাওয়ায় সকালে শেয়ারবাজার চাঙা হয়ে ওঠে। কিন্তু ব্যাংক ও বিদ্যুৎ কোম্পনিগুলো মুনাফা উঠিয়ে নেওয়ায় পরে পুঁজিবাজারে দরপতন ঘটে। বেলা ১২টা ১০ মিনিটে সাধারণ সূচক বা ডিজিইএন দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক শূণ্য ২৫ শতাংশ বেড়ে ২৮৭১ দশমিক শূণ্য তিন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 08:19 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংকগুলোর বর্ষ শেষ হিসেবের প্রস্তুতির প্রাক্কালে মঙ্গলবার দিনের মধ্যভাগে ঢাকা শেয়ার বাজার চাঙা হয়ে উঠেছে। শেয়ার ক্রয়ের চাহিদা বেড়ে যাওয়ায় সকালে শেয়ারবাজার চাঙা হয়ে ওঠে। কিন্তু ব্যাংক ও বিদ্যুৎ কোম্পনিগুলো মুনাফা উঠিয়ে নেওয়ায় পরে পুঁজিবাজারে দরপতন ঘটে। বেলা ১২টা ১০ মিনিটে সাধারণ সূচক বা ডিজিইএন দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক শূণ্য ২৫ শতাংশ বেড়ে ২৮৭১ দশমিক শূণ্য তিন হয়েছে। এছাড়া ঢাকা শেয়ার বাজারের সার্বিক সূচক বা ডিএসআই দুই দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক শূণ্য ৯২ শতাংশ বেড়ে ২৪৪০ দশমিক ৮৩ হয়েছে। এসময় পর্যন্ত যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ৭২টি কোম্পানির, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের মূল্য। মোট ৯৭ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার ৫১ লাখ ২০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। বেলা ১১টা ৪৫ মিনিটে সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এর পরবর্তী অবস্থানেই রয়েছে যথাক্রমে ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সমস্যাপূর্ণ ব্যাংকের তালিকা থেকে সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংকের নাম বাদ দিয়েছে-এ ঘোষণার পরই ব্যাংকটির শেয়ারের মূল্য ৪৯৬ দশমিক ৫০ টাকা থেকে বেড়ে ৫৫৩ টাকা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারের মূল্য ১৫০০ দশমিক ৫০ টাকা থেকে কমে ১৪৯০ টাকা হয়েছে। ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম সোমবার ১১০৪ টাকা থাকলেও মঙ্গলবার তা কমে ১০৮৫ দশমিক ৫০ টাকা হয়েছে। মিউচুয়াল ব্যাংকের শেয়ারের মূল্য ৫৭০ টাকা থেকে বেড়ে ৫৯০ টাকা হয়েছে। এছাড়া চাহিদা বেশি থাকায় আইডিএলসি এর শেয়ারের মূল্য ১৩৭৫ দশমিক ৫০ টাকা থেকে বেড়ে ১৪৮১ টাকা হয়েছে। এছাড়া আরো যেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ার কম লেনদেন হলেও এনসিসি ব্যাংক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ইসলামি ব্যাংক এবং ওয়ান ব্যাংকের শেয়ার বেশি লেনদেন হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/আরএএইচ/বিডি/এফএফ/এমএ/১৪১০ঘ.