২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

রূপালী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মূলত ব্যাংকটির শেয়ারের দাম ওঠা-নামার ক্ষেত্রে অস্বাভাবিকতা রোধেই সংস্থাটি এ ব্যবস্থা নিয়েছে। ডিএসই এর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "ব্যাংকটির শেয়ারের দামের অসংগতিপূর্ণ ওঠা-নামা রোধেই আমরা এর শেয়ার বিক্রি আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।" এর আগে অস্বাভাবিক গতিতে ব্যাংকটির শেয়ারের দাম ওঠ-নামা করায় গত ৩০ ও ৩১ অক্টোবর এর লেনদেন বন্ধ রাখে ডিএসই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 09:48 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রূপালী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মূলত ব্যাংকটির শেয়ারের দাম ওঠা-নামার ক্ষেত্রে অস্বাভাবিকতা রোধেই সংস্থাটি এ ব্যবস্থা নিয়েছে। ডিএসই এর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "ব্যাংকটির শেয়ারের দামের অসংগতিপূর্ণ ওঠা-নামা রোধেই আমরা এর শেয়ার বিক্রি আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।" এর আগে অস্বাভাবিক গতিতে ব্যাংকটির শেয়ারের দাম ওঠ-নামা করায় গত ৩০ ও ৩১ অক্টোবর এর লেনদেন বন্ধ রাখে ডিএসই। ডিএসই এর প্রধান নির্বাহী আরো বলেন, "মূলত সংবাদপত্রগুলোর খবরের উপর ভিত্তি করেই রূপালী ব্যাংকের শেয়ারের দাম ওঠা-নামা করছে। তবে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আমাদেরকে নিশ্চিত হতে হবে। এ ব্যাপারে আমরা কোনো রকম নিশ্চিতপত্র পাইনি।" গেল সপ্তাহে সৌদি যুবরাজ বন্দর বিন আব্দুল রহমান আল সৌদ ব্যাংকটির শেয়ার হস্তান্তরে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে ঢাকা আসছেন- এ খবরে পুঁজিবাজারে হু হু করে বাড়তে থাকে রূপালী ব্যাংকের শেয়ার। তবে প্রাইভেটাইজেশন কমিশন নভেম্বর মাসের মধ্যে চূড়ান্ত হস্তান্তর চুক্তি বাস্তবায়ন করার সময়সীমা বেঁধে দেওয়ার পর পড়তে থাকে ব্যাংকটির শেয়ারের দাম। পরবর্তীতে সৌদি যুবরাজ সেনা প্রধান মইন উ আহমেদ এর সঙ্গে সাক্ষাৎ করার পর আবারো এর শেয়ারের দাম বেড়ে যায়। সালাহউদ্দিন আহমেদ খান জানান, রূপালী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত রাখার ব্যাপারে তারা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমএ/১৫৩৮ঘ.