২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিঋণ বিতরণে ধীরগতি, সন্তুষ্ট নয় কেন্দ্রীয় ব্যাংক

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট লক্ষ্যমাত্রার মাত্র ১৫ শতাংশ বিতরণ করেছে ব্যাংকগুলো। কৃষিঋণ বিতরণের এ ধীরগতিতে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় ব্যাংক। প্রধান উপদেষ্টা নিজেও কৃষিঋণ বিতরণ জোরদার করার নির্দেশ দিয়েছেন । রোববার বাংলাদেশ ব্যাংকে কৃষিঋণ তদারকি ও পরিবীক্ষণ কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সার্বিকভাবে কৃষিঋণ বিতরণ সন্তোষজনক নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট লক্ষ্যমাত্রার মাত্র ১৫ শতাংশ বিতরণ করেছে ব্যাংকগুলো। কৃষিঋণ বিতরণের এ ধীরগতিতে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় ব্যাংক। প্রধান উপদেষ্টা নিজেও কৃষিঋণ বিতরণ জোরদার করার নির্দেশ দিয়েছেন । রোববার বাংলাদেশ ব্যাংকে কৃষিঋণ তদারকি ও পরিবীক্ষণ কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সার্বিকভাবে কৃষিঋণ বিতরণ সন্তোষজনক নয়। এ সময়ে লক্ষ্যমাত্রার ১৫ শতাংশ বিতরণ হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ঋণ বিতরণের পরিমাণ কিছু বেশি হলেও এবারের লক্ষ্যমাত্রার তুলনায় তা আশাব্যঞ্জক নয়।" ডেপুটি গভর্নর জানান, প্রকৃত কৃষকরা যাতে কোনো হয়রানি ছাড়াই ঋণ পেতে পারে সেজন্য তদারকি জোরদার করতে স