২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে অশনি হাওয়া

বেঞ্চমার্ক সূচক প্রায় ৫০ পয়েন্ট হারালেও দিনের মধ্যভাগে তা আবার বেড়ে যায়। শেয়ার বাজারে এখনও নেতিবাচক অবস্থা বিরাজ করছে। আইডিএল ফাইন্যান্সের ব্যবস্থাপক আরিফ খান বলেন,"১:১ অনুপাতের বেশি ঋণ না দেওয়ার যে সিদ্ধান্ত বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়েছে তা বিনিয়োগকারীদের শেয়ার কেনার ইচ্ছায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।" এদিকে শেয়ার বাজারে তহবিলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে মঙ্গলবার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যাতে তারা তাদের গ্রাহকদের ১০০ শতাংশ ঋণ প্রদানের প্রান্তিক সীমা অতিক্রম না করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 08:01 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বেঞ্চমার্ক সূচক প্রায় ৫০ পয়েন্ট হারালেও দিনের মধ্যভাগে তা আবার বেড়ে যায়। শেয়ার বাজারে এখনও নেতিবাচক অবস্থা বিরাজ করছে। আইডিএল ফাইন্যান্সের ব্যবস্থাপক আরিফ খান বলেন,"১:১ অনুপাতের বেশি ঋণ না দেওয়ার যে সিদ্ধান্ত বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়েছে তা বিনিয়োগকারীদের শেয়ার কেনার ইচ্ছায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।" এদিকে শেয়ার বাজারে তহবিলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে মঙ্গলবার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যাতে তারা তাদের গ্রাহকদের ১০০ শতাংশ ঋণ প্রদানের প্রান্তিক সীমা অতিক্রম না করে। বেলা ১২টায় সাধারণ সূচক বা ডিজিইএন তিন দশমিক শূণ্য ছয় পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ বেড়ে ২৮৭০ দশমিক ৭২ হয়েছে। মূলত রূপালি ব্যাংকের শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় ঢাকা শেয়ার বাজারের সার্বিক সূচক বা ডিএসআই বেড়ে গেছে। ডিএসআই ছয় দশমিক ছয় পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়ে ২৪৩২ দশমিক ৯৫ হয়েছে। ওই সময় পর্যন্ত যে কয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ৯০টি কোম্পানির শেয়ারের, দাম কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানি শেয়ারের মূল্য। একই সময়ে ১১ কোটি ৫০ লাখ টাকার মোট ৭৭ লাখ ৬৫ হাজার ৮০৮টি শেয়ার লেনদেন হয়েছে। বেলা ১১টা ৪৬ মিনিটে ট্রাস্ট ব্যাংক তার অবস্থান ধরে রেখেছিল। তবে মঙ্গলবার এর শেয়ারের দাম ১১৫৫ টাকা হলেও বুধবার দাম কমে ১১৪০ টাকা হয়েছে। মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের শেয়ার ১৫২৫ দশমিক ৭৫ টাকায় বিক্রি হলেও বুধবার দাম বেড়ে ১৫৩৭ টাকা হয়েছে। গ্রামীন ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের মূল্যবৃদ্ধি দ্বিতীয় দিনের মত অব্যাহত রয়েছে। এর শেয়ারের দাম ৭৪ দশমিক ৬ টাকা থেকে বেড়ে ৭৭ টাকা হয়েছে। সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম ৩৬১ দশমিক ৫ টাকা থেকে বেড়ে ৩৭৯ দশমিক ৭৫ টাকা হয়েছে। রূপালি ব্যাংক বিক্রির ব্যাপারে সরকারের পদক্ষেপের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির শেয়ারের দাম বেড়েছে। এদিকে মুনাফা উঠিয়ে নেওয়ায় এবি ব্যাংকের শেয়ারের দাম কমে গেছে। সামিট পাওয়ারের শেয়ারের দাম ১৫৩৫ দশমিক ৭৫ টাকা থেকে বেড়ে ১৫৬৫ টাকা হয়েছে। ডেসকোর শেয়ারের দামও দ্বিতীয় দিনের মত বেড়েছে। বেক্সিমকো ফার্মার শেয়ারের দরপতন ঘটলেও ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এফএফ /এমএ/১৩৫৫ঘ.