২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য সম্পর্ক দৃঢ় করতে লাওস-বাংলাদেশ বৈঠক

বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে সহযোগিতা জোরদার করতে শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও লাওস সরকারের প্রথম বৈঠক। এতে দুই দেশের মধ্যে 'অনারারি কনসাল' নিয়োগ ও ভিসা ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে লাওস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ফংসাভাত বউফা। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ছিলেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 03:29 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে সহযোগিতা জোরদার করতে শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও লাওস সরকারের প্রথম বৈঠক। এতে দুই দেশের মধ্যে 'অনারারি কনসাল' নিয়োগ ও ভিসা ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে লাওস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ফংসাভাত বউফা। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ছিলেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন। বৈঠক শেষে লাওসের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ''১৯৮৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ শুরু হওয়ার পর এটাই লাওস সরকারের প্রতিনিধিদের প্রথম বাংলাদেশ সফর। আমরা অর্থনৈতিক লেনদেন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি।'' বৈঠকে বাংলাদেশ থেকে লাওসে ওষুধ ও অন্য ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানির বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফংসাভাত বউফা সাংবাদিকদের বলেন, "আমাদের ব্যবসায়ীরা বাংলাদেশের ওষুধ মানে ভাল আর দামে কম বলে মনে করলে আমরা বাংলাদেশ থেকে ওষুধ নেওয়ার কথা ভাববো।" পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, ''লাওসে বাংলাদেশের বা বাংলাদেশে লাওসের কোনো দূতাবাস নেই। দুই দেশে অনারারি কনসাল নিয়োগ করে ভিসা ব্যবস্থা কীভাবে চালু করা যায় সে বিষয়েও আমাদের আলোচনা হয়েছে।'' বাংলাদেশ ও লাওসের মধ্যে ১৯৮৮ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও দূতাবাস না থাকায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশ লাওসে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভারতে গিয়ে ভিসা নিতে হয়। সচিব বলেন, ''বাজার হিসেবে লাওস খুব বড়ও নয়, তবে একেবারে ছোটও নয়। পারস্পরিক লেনদেনের মাধ্যমে দুই দেশই কীভাবে লাভবান হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সর্ম্পকোন্নয়নের বিষয়েও আমাদের আলাপ হয়েছে।'' লাওস প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন