২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের মাঝভাগে শেয়ার বাজারে দরপতন

ব্যাংক ও বিদ্যুত খাতের বিনিয়োগকারীদের মুনাফা তলে নেওয়ার প্রবণতায় বুধবার দিনের মাঝভাগ পর্যন্ত শেয়ার বাজারে মন্দাভাব ছিল। শুরুর প্রথম আধঘণ্টায় মূল্য সংশোধনের কারণে বাজার পড়ে যায়। এর পর কিছুটা সামলে নিলেও দিনের মাঝামাঝি পর্যন্ত বাজার ছিল মন্দা। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্য সূচক ৫৭ দশমিক ২৪ পয়েন্ট বা এক দশমিক ৯৯ শতাংশ কমে ২৮১৩ দশমিক ৮৬ পয়েন্ট হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 07:23 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও বিদ্যুত খাতের বিনিয়োগকারীদের মুনাফা তলে নেওয়ার প্রবণতায় বুধবার দিনের মাঝভাগ পর্যন্ত শেয়ার বাজারে মন্দাভাব ছিল। শুরুর প্রথম আধঘণ্টায় মূল্য সংশোধনের কারণে বাজার পড়ে যায়। এর পর কিছুটা সামলে নিলেও দিনের মাঝামাঝি পর্যন্ত বাজার ছিল মন্দা। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্য সূচক ৫৭ দশমিক ২৪ পয়েন্ট বা এক দশমিক ৯৯ শতাংশ কমে ২৮১৩ দশমিক ৮৬ পয়েন্ট হয়। ডিএসআই বা শেয়ারের সার্বিক মূল্য সূচক ৫৭ দশমিক ৯৫ শতাংশ বা ২ দশমিক ৩৬ শতাংশ কমে ২৩৮৯ দশমিক ৮৮ পয়েন্ট হয়েছে। দিনের মাঝামাঝি পর্যন্ত ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৬টির ও অপরিবর্র্তিত ছিল ১৩টির দাম। মাঝ বেলায় সামিট পাওয়ারের শেয়ারের দাম ১৬৭৮ টাকা ৫০ পয়সা থেকে কমে ১৬৬৩ টাকা ৭৫ পয়সা হয়। ডেসকোর শেয়ারের দাম ১৩৬৮ টাকা ২৫ পয়সা থেকে নেমে হয়েছে ১৩২০ টাকা। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ১৫৩৩ টাকা ৫০ পয়সা থেকে কমে ১৪৯২ টাকা হয়েছে। ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ৯৬৮ টাকা ৫০ পয়সা থেকে কমে হয়েছে ৯৪৮ টাকা। এবি ব্যাংকের শেয়ারের দামও ৩১৮১ টাকা ২৫ পয়সা থেকে কমে ৩০৬৬ টাকা হয়। এছাড়া দিনের মাঝঅমাঝি পর্যন্ত এইমস, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, স্কয়ার ফার্মা, ওয়ান ব্যাংক, ইউসিবিএল ও পাওয়ার গ্রিডের শেয়ারের দামও কমেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জিএনএ/১৩০০ ঘ.