২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছর রপ্তানি লক্ষ্যমাত্রা দুইশ কোটি ডলার বেড়েছে

গত অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও সরকার চলতি অর্থবছর রপ্তানি লক্ষ্যমাত্রা দুইশ কোটি ডলার বাড়িয়েছে। এবারের রপ্তানি লক্ষ্যমাত্রা ২০০৬-০৭ অর্থ বছরের তুলনায় ১৯ দশমিক ০৭ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৪৫০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। গতবছর লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২৫০ কোটি ডলার। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে বাণিজ্য সচিব ফিরোজ আহম্মেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 01:07 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও সরকার চলতি অর্থবছর রপ্তানি লক্ষ্যমাত্রা দুইশ কোটি ডলার বাড়িয়েছে। এবারের রপ্তানি লক্ষ্যমাত্রা ২০০৬-০৭ অর্থ বছরের তুলনায় ১৯ দশমিক ০৭ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৪৫০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। গতবছর লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২৫০ কোটি ডলার। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে বাণিজ্য সচিব ফিরোজ আহম্মেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, গত অর্থবছরের রপ্তানি পরিস্থিতি এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতেই এ লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। উপদেষ্টা বলেন, ২০০৬-০৭ অর্থবছরে কয়েকটি খাতে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গত জুলাই মাসেও রপ্তানি তুলনামূলক কম হয়েছে। তবে প্রতিকূলতার মধ্যেও এবছর লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করছি আমরা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ১ হাজার ২৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ১ হাজার ২১৭ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় দুই দশমিক ৫৮ শতাংশ কম। চলতি বছর হিমায়িত খাদ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ কোটি ডলার। গত অর্থবছর এই খাতে ৪৯ কোটি ৫০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৫১ কোটি ৫৩ লাখ ২০ হাজার ডলার। হিমায়িত খাদ্যের পাশাপাশি ওভেন গার্মেন্টস খাতেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় হয়েছে। গত অর্থবছর এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ৪৬৫ কোটি ডলার। রপ্তানি আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ লাখ ডলার বেশি। চলতি বছর এ খাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৪০ কোটি ডলার। হোম টেক্স খাতে ১৭ কোটি ৫০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ২৫ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার। এই সাফল্যের কারণে এ বছর হোম টেক্স খাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ কোটি ডলার। গত অর্থবছর চা, কৃষি, নিটওয়্যার, পাট ও চামড়া শিল্প খাতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চা খাতে গত বছর ১ কোটি ২০ লাখ ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা থাকালেও আয় হয়েছে মাত্র ৬৯ লাখ ৪০ হাজার ডলার। এ বছর এ খাতে লক্ষ্যমাত্রাই ধরা হয়েছে মাত্র ৮০ লাখ ডলার। কৃষি খাতে ১৩ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে মাত্র ৮ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার। চলতি বছরের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি ডলার। নিটওয়্যার খাতে ৪৮৪ কোটি ৬০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন হয়েছে ৪৫৫ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। গতবারের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও এ বছর তা আরো বাড়িয়ে ৫৪৬ কোটি ৫০ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে। পাট খাতে ৪১ কোটি ৫০ লাখ ডলারের লক্ষ্যমাত্রা থাকলেও গত বছর আয় হয়েছে ৩২ কোটি ৭ লাখ ৮০ হাজার ডলার। এ বছর লক্ষ্যমাত্রা কমিয়ে ৩৫ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। চামড়া খাতে গতবছরের ২৯ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে ২৬ কোটি ৬০ লাখ ৮০ হাজার ডলার। এ বছর লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২৯ কোটি ৫০ লাখ ডলার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/এসকে/১৮৪৯ঘ.