২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা পুঁজি বাজারে আবার রেকর্ড

রূপালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ার কারণে মঙ্গল দুপুর নাগাদ ঢাকা শেয়ার বাজারের উর্ধ্বগতি অব্যাহত আছে। সৌদি যুবরাজের নভেম্বরের মধ্যে রূপালী ব্যাংক ক্রয় সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার খবর প্রকাশিত হওয়ার পর শেয়ার মার্কেটের সূচক বেড়ে গেছে। মঙ্গলবার পর্যন্ত টানা চতুর্থ দিনের মতো বাজারের উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার দুপুর ১২ টা ৫৩ মিনিটের ঢাকা শেয়ার বাজারের সাধারণ মূল্য সূচক ৭০ দশমিক ৬১ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮৭৩ দশমিক ২২ এ। যা ঢাকা শেয়ার বাজারের ইতিহাসে সর্বোচ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 08:32 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রূপালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ার কারণে মঙ্গল দুপুর নাগাদ ঢাকা শেয়ার বাজারের উর্ধ্বগতি অব্যাহত আছে। সৌদি যুবরাজের নভেম্বরের মধ্যে রূপালী ব্যাংক ক্রয় সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার খবর প্রকাশিত হওয়ার পর শেয়ার মার্কেটের সূচক বেড়ে গেছে। মঙ্গলবার পর্যন্ত টানা চতুর্থ দিনের মতো বাজারের উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার দুপুর ১২ টা ৫৩ মিনিটের ঢাকা শেয়ার বাজারের সাধারণ মূল্য সূচক ৭০ দশমিক ৬১ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮৭৩ দশমিক ২২ এ। যা ঢাকা শেয়ার বাজারের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া সব ধরনের শেয়ারের মূল্য সূচক ১১৬ দশমিক ৮১ পয়েন্ট বা ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ২৪৪৯ দশমিক ১৫ হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, মূলধনের যোগানের সহজলভ্যতা শেয়ারের মূল্য সূচক বৃদ্ধির অন্যতম কারণ। অনেক বিনিয়োগকারী অন্য খাত থেকে মূলধন এনে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন। দিনের মধ্যভাগে ১ কোটি ৪১ লাখ ৯ হাজার ১১০টি শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯৫ কোটি টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১২৪টি শেয়ারের। দাম কমেছে ৬৩টির। অপরিবর্তিত রয়েছে দুটির। দীর্ঘদিন পর রূপালী ব্যাংকের শেয়ার উপরের দিকে উঠে এসেছে। সরকারি মালিকানাধীন এই ব্যাংকটি কিনে নেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার খবর প্রকাশিত হওয়ার পর রূপালী ব্যাংকের শেয়ারের দাম বেড়ে যায়। ১২টা ৪৮ মিনিটে রূপালী ব্যাংকের শেয়ারের মূল্য ১৯৮৬ দশমিক ৭৫ টাকা থেকে বেড়ে ৩০৯৮ টাকায় দাঁড়ায়। রূপালী ব্যাংকের হস্তান্তর নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের দ্বিধা ছিল। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের ১৪৩৬ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৫০৬ টাকা হয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১৬৬৩ দশমিক ৭৫ টাকা। এর আগে এর মূল্য ছিল ১৫৩৭ টাকা। ট্রাস্ট ব্যাংকের শেয়ার ৯০৪ টাকা থেকে ৯৭৮ টাকা, ডেসকোর শেয়ার ১২৭২ দশমিক ৭৫ টাকা থেকে ১৩৩৯ টাকা, পাওয়ার গ্রিড কোম্পানী, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমআরএফ/জিএনএ/ ১৩০০ ঘ.