২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি সুবিধার ব্যাপারে এক বছর সময় পেল বাংলাদেশ

বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার বিষয়টি আরও একবছর পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট। এর পর সিদ্ধান্ত নেবে দেশটির বাজারে বাংলাদেশের পণ্য সীমিত পরিমাণে শুল্কমুক্ত প্রবেশাধিকার (জিএসপি) বহাল থাকবে কি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 05:34 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার বিষয়টি আরও একবছর পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট। এর পর সিদ্ধান্ত নেবে দেশটির বাজারে বাংলাদেশের পণ্য সীমিত পরিমাণে শুল্কমুক্ত প্রবেশাধিকার (জিএসপি) বহাল থাকবে কি না। এ সময়ে মধ্যে শ্রমিদের হয়রানি বন্ধ ও সুযোগ সুবিধা ঠিকমতো দেওয়া হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় 'ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ' (ইউএসটিআর)। ওই সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য সীমিত পরিমাণে শুল্কমুক্ত প্রবেশাধিকার (জিএসপি) পাবে। তবে এর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি প্রতিবেদন ১৯ অক্টোবরের মধ্যে ইউএসটিআর এ পাঠাতে হবে। বাংলাদেশকে জিএসপি (শুল্কমুক্ত পণ্য রপ্তানি) সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা থেকে বাদ দেওয়া হবে কিনা তা নির্ধারণের জন্য গত ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি হয়। ওই শুনানি শেষে বাংলাদেশের প্রতিনিধিদলকে এক বছর সময় দেওয়ার কথা জানানো হয়। প্রতিনিধি দলের কাছ থেকে শুনানির ফলাফল সম্পর্কে অবহিত হওয়ার পর বাণিজ্য সচিব ফিরোজ আহম্মেদ বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। 'জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স' বা জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশসহ মোট ১৩টি উন্নয়নশীল দেশ যুক্তরাষ্ট্রের বাজারে নির্দিষ্ট পরিমাণ পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সংগঠন 'দি আমেরিকান ফেডারেশন অফ লেবার অ্যান্ড কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অরগানাইজেশন' আন্তর্জাতিক শ্রম নীতিমালা ভঙ্গের অভিযোগে জিএসপি সুবিধা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার জন্য চলতি বছরের ২২ জুন যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অংশ নেওয়া প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের পোশাক তৈরি ও রপ্তাকিকারকদের দুটি সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা যোগ দেওয়ার কথা থাকলেও তারা সময়মতো সেখানে যেতে পারেননি। ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী সাব্বির আহমেদ তাদের পক্ষে শুনানিতে অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পরীক্ষিৎ দত্ত চৌধুরী জানান, প্রতিনিধি দলের সদস্যরা শুনানিতে অংশ নিয়ে দেশের তৈরি পোশাক খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার জিএসপি সুবিধা এক বছরের জন্য বহাল রেখে বাংলাদেশকে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য সচিব ফিরোজ আহম্মেদ বলেন, মূলত শ্রমিক অধিকার লঙ্ঘন ও শিশু শ্রম ব্যবহারের অভিযোগের কারণে ওই শুনানি হয়েছে। শুনানি শেষে এসব সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে আরো এক বছর সময় দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিনিধিরা শুনানিতে যাওয়ার আগে বিকেএমইএর সভাপতি ফজলুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ মাত্র ৮০ লাখ থেকে এক কোটি ডলারের পণ্য রপ্তানি করে থাকে। এই জিএসপি সুবিধা তুলে নিলে বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোনো প্রভাব পরবে না। তবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম ক্ষুণ