২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশনকে স্বাগত জানাবে এফবিসিসিআই

দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারাদণ্ডের পরিবর্তে ট্রুথ কমিশনের মাধ্যমে অর্থদণ্ড দেওয়াকেই গ্রহণযোগ্য মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার ট্রুথ কমিশন গঠনের উদ্যোগ নিলে তারা স্বাগত জানাবে। শনিবার এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনের সভাপতি মীর নাসির হোসেন সাংবাদিকদের বলেন, "দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অর্থনীতিকেও সচল রাখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারাদণ্ডের পরিবর্তে ট্রুথ কমিশনের মাধ্যমে অর্থদণ্ড দেওয়াকেই গ্রহণযোগ্য মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার ট্রুথ কমিশন গঠনের উদ্যোগ নিলে তারা স্বাগত জানাবে। শনিবার এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনের সভাপতি মীর নাসির হোসেন সাংবাদিকদের বলেন, "দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অর্থনীতিকেও সচল রাখতে হবে। দুর্নীতির অভিযোগে ব্যবসায়ীদের আটক করায় অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হতে বসেছে। সবকিছু বিবেচনা করে সরকার এ ধরনের উদ্যোগ নিলে আমরা তাকে স্বাগত জানাবো।" সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "ওই সভায় ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন। এফবিসিসিআই অর্থনীতিকে গতিশীল রাখার জন্য সব সময়ই সরকারের সহযোগিতা চায়। এসবের আলোকে সরকার ট্রুথ কমিশনের কথা ভাবছে।" অনেক দেশে এ ধরনের সুযোগ দেওয়ার নজির আছে জানিয়ে তিনি বলেন, "যারা পারিপার্শ্বিকতার কারণে অনিয়ম বা দুর্নীতির আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদেব বেলায় নমনীয় হওয়ার যৌক্তিকতা আছে। " মীর নাসির হোসেন দুর্নীতি দমন অভিযান অব্যাহত রাখার ওপর জোর দেন। তবে তিনি বলেন, দুর্নীতির দায়ে ব্যবস্থা নেওয়ার পর অর্থনীতির ওপর যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য ট্রুথ কমিশন গঠন করা যেতে পারে। সরকারের সঙ্গে ব্যবসায়ী, আইনজীবী, সুশীল সমাজসহ সমাজের সব পক্ষের আলোচনার ভিত্তিতেই ট্রুথ কমিশনের কাঠামো তৈরির পক্ষে মত দেন এই ব্যবসায়ী নেতা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/এসকে/১৮২৩ঘ.