৫০০ কোটি টাকা 'আত্মসাতকারী' ২৪ জনের বিরুদ্ধে ওরিয়েন্টাল ব্যাংকের মামলা
ওরিয়েন্টাল ব্যাংক প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার ব্যাংকটির সবচেয়ে বেশি শেয়ারের মালিক ওবায়দুল করিম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামিসহ ২৪ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা--কর্মচারির বিরুদ্ধে মামলা করেছে।
বাংলাদেশ ব্যাংকের ২৩ জানুয়ারির নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তেজগাঁও থানায় এ মামলা করা হয়।
অভিযুক্ত এসব বর্তমান ও সাবেক কর্মকর্তা ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখা, বংশাল, নবাবপুর, কারওয়ান বাজার, মিরপুর সড়ক শাখা এবং প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন বা আছেন।
তারা হলেন, এসএম হারুন, একিউএম মাহমুদ উল্লা, মোহাম্মদ ইয়ামিন, মোহাম্মদ ফজলুর রহমান, কামরুল ইসলাম, আলমগীর কবীর, তারিকুল ইসলাম, এএনএম আসিফুর রহমান, মহিউদ্দিন আহম্মেদ, সাঈদ মোহাম্মদ হাসান, তওহিদ উদ্দিন খন্দোকার, মোহাম্মদ এমদাদ হোসেন ভূঁইয়া, মোহাম্মদ ফিরোজ কবীর, ইশতিয়াক আহম্মেদ চৌধুরী, মোশতাক আহম্মেদ, সৈয়দ সরফরাজ শাহ, এজেডএম সালেহ, খন্দোকার শাহরুখ আহম্মেদ, আরিফুর রহমান, মঞ্জুরুল আলিম, সাইফুল আজিজ পাভেল এবং আবুল হোসেন চোখদার।
ওরিয়েন্টাল ব্যাংকের উপ সহ--সভাপতি (এভিপি) এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজী মঞ্জুর হোসেন দায়েরকৃত মামলায় বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা--কর্মচারিদের সহায়তায় ব্যাংকিং নীতিমালা না মেনে ব্যাংকের প্রধান কার্যালয়, বংশাল, নবাবপুর, মিরপুর সড়ক শাখা, কারওয়ান বাজার এবং প্রিন্সিপাল শাখা থেকে মোট চারশ’ ৮৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাত করা হয়েছে।
এর মধ্যে ৩৬৯ টি ভাউচার ডেভিটের মাধ্যমে ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে মোট চারশ’ ৭১ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাত করা হয়েছে। অন্যদিকে আন্তঃব্যাংক ঋন আদেশ (আইবিসিএ) ইস্যুর মাধ্যমে কারওয়ান বাজার ও বংশাল শাখা থেকে ১৭ কোটি ১৫ লাখ টাকা আত্মসাত করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন ভুয়া একাউন্ট ব্যবহার করে ২০০৩ সাল থেকে ২০০৬ সালের জুন পর্যন্ত সময়ে এই অর্থ আত্মসাত করা হয়েছে ।
ব্যাংকের সাবেক কয়েকজন পরিচালকের নিকটআত্মীয় ওবায়দুল করিম আত্মসাত করা অর্থের প্রধান সুবিধাভোগী বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। কিন্তু ওবায়দুল করিমের একাউন্টে এই অর্থ সমন্বয় না করেই তা লোকসান হিসেবে দেখানো হয়েছে।
পরবর্তীতে ওই একাউন্টে ১৬৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যাংকের ক্ষতি হিসেবে দেখিয়ে এর দায় কৌশলে আমানতকারী ও শেয়ারধারীদের ওপর চাপানো হয়।
বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে এজাহারে আরো বলা হয়েছে, প্রচুর বেনামী একাউন্টে আরও ১০৭ কোটি টাকা রযেছে। সেসব একাউন্টের প্রকৃত সুবিধাভোগী ওবায়দুল করিম।
এজাহারে বলা হয়েছে, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিএম কায়েস সামি ও তার বর্হি নীরিক্ষা হিসাব প্রতিষ্ঠান মসিহ--মুহিত হক অ্যান্ড কোম্পানি এবং অভিযুক্ত অন্যান্য কর্মকর্তারা এই অর্থ আত্মসাতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন।
এসব অনিয়মকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত জরুরী ও জনস্বার্থ সম্পর্কিত। কারণ এর সঙ্গে আমানতকারীদের বিপুল পরিমাণ অর্থের ব্যাপারটি জড়িত।
এর আগে বাংলাদেশ ব্যাংক অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, ব্যাংকের সঙ্গে প্রতারণা ও আর্থিক লেনদেনে মিথ্যা তথ্য দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে মামলা করার নির্দেশ দেয় ওরিয়েন্টাল ব্যাংককে।
মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মনিরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেছেন, মামলা নথিভূক্ত করার পর তারা কাজ শুরু করেছেন।
এর আগে ২০০৬ সালের ১৯ জুন কেন্দ্রীয় ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের দায়িত্বভার নেওয়ার পর এক তদন্তে দেখতে পায় ভূয়া হিসাব নাম্বার ও ভাউচারের মাধ্যমে ব্যাংকটি থেকে প্রায় পাঁচশ’ ৯৬ কোটি টাকা আত্মসাত করা হয়েছে।
১৯৯৪ সাল থেকেই ওরিয়েন্টালকে “সমস্যাসংকুল ব্যাংক” হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশ ব্যাংক বেশ ক’বার নির্দেশ দেওয়ার পরও ব্যাংকটির ব্যবস্থাপনা পর্ষদ আর্থিক সমস্যার উন্নতিতে কোনো ব্যবস্থা নেয়নি। এরপর সমস্যা মেটাতে বাংলাদেশ ব্যাংক তাদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়।
১৯৮৭ সালে আল--বারাকা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করার পর ২০০৫ সালে ব্যাংকটি নাম বদল করে। ওরিয়ন গ্র“প ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ব্যাংকটির শতকরা ৮৩ ভাগ শেয়ার কিনে নেয়।
