কৃষকদের সার দিতে ‘জিহাদ’ করবেন সিএস করিম
কৃষকদের কাছে যেকোনো মূল্যে ইউরিয়া সার পৌঁছে দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন কৃষি উপদেষ্টা সিএস করিম। উপদেষ্টা করিম রোববার সাংবাদিকদের বলেন,“কৃষকরা ন্যায্য দামে ঠিক সার পাচ্ছে কীনা তা আমাদেরই নিশ্চিত করতে হবে। এটা জিহাদের মতো।”
তিনি রোববার শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীর সভাপতিত্বে কর্মকর্তাদের এক বৈঠকে যোগ দেন।
তিনি বলেন, “তিনি গীতি আরা সাফিয়াকে বলেছেন, ‘আপনারা উৎপাদক এবং আমরা প্রান্তিক ব্যবহারকারী।’ কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করতে হবে আমাদেরই।”
গুদামজাত ও চোরাচালানের কারণে কৃত্রিমভাবে সারের দাম বাড়ানোর অভিযোগের প্রেক্ষাপটে সিএস করিম রোববার এই আশ্বাস দিলেন।
