২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী বিদ্যুৎ কেন্দ্রটি চালু হচ্ছে: পিডিবি

দীর্ঘদিন বন্ধ থাকা টঙ্গী ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি শনিবার সন্ধ্যা থেকে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে লোড শেডিং এর মাত্রা স্বাভাবিক পর্যাযে নেমে আসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 08:05 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন গ্যাস স্বল্পতার কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ায় সারাদেশে সান্ধ্যকালীন পিক আওয়ারে লোড শেডিং করতে হচ্ছে।

টঙ্গী বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে যে পরিমান গ্যাস প্রয়োজন তা সরবরাহ না পাওয়ায় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দকৃত গ্যাস ডাইভার্ট করে টঙ্গী বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহের ব্যবস্থা করা হয়। এর ফলে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হ্রাস পেয়েছে।