সিলেট শহরে প্রতিদিন তিন লাখ টাকার ফুল বিকিকিনি!
শহরের একশটিরও বেশি ফুলের দোকানে এখন প্রতিদিন অন্তত তিন লাখ টাকার ফুল কেনা-বেচা হচ্ছে।
ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় এখানে জনপ্রিয় হয়ে উঠছে বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ। এর ফলে অনেক বেকার যুবকই এখন প্রবাসে যাওয়ার চিন্তা বাদ দিয়ে ফুল ব্যবসার দিকে ঝুঁকে পড়ছেন।
সিলেটে ফুল ব্যবসায় প্রধান দুই উদ্যোক্তা মানিক মিয়া ও শফিকুর রহমান বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষের ব্যাপক সম্ভাবনার বিষয়টি। তারা এখন নতুন উদ্যোক্তাদের প্রেরণা দিয়ে যাচ্ছেন ফুল চাষের।
নফহবংি২৪.পড়স এর নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, প্রায় ১৬ বছর আগে বিভাগীয় এই শহরটিতে ফুলের ব্যবসা শুরু হয়েছিল। তবে ১৯৯৯ সাল থেকে বাণিজ্যিকভাবে ফুলের উৎপাদন শুরু হয়। ১৯৯০ সালে শহরে মাত্র একটি ফুলের দোকান ছিল। সেখানে সেই সংখ্যা এখন বেড়ে হয়েছে একশ’রও বেশি। ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন, কোন বিশেষ অনুষ্ঠান ছাড়াই প্রতিদিন গড়ে এসব দোকানে কমপক্ষে তিন লাখ টাকার ফুল বিক্রি হয়। তবে বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় বিক্রি ৫ থেকে ৬ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়।
সরেজমিনে নগরীর বিভিন্নস্থান ঘুরে দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, চৌহাট্টা, লামাবাজার, আম্বরখানা, দর্শন দেউড়ি, নয়াসড়ক, নাইওরপুল, মিরাবাজার, শিবগঞ্জ, মিরবক্সটুলা, রিকাবী বাজার ও তেলিহাওর এলাকায় বিভিন্ন ফুলের দোকানগুলোতে সব সময়ই ক্রেতাদের ভিড় লেগে আছে।
শুক্রবার মানিক মিয়ার বাড়িতে যাওয়ার পর তিনি তার বাগান করার স্বপ্ন ও ব্যবসায় জড়িয়ে যাওয়ার গল্প শোনান। তিনি নফহবংি২৪.পড়স কে বলেন,“১৯৯৯ সালে আমার গ্রামে ১০ বিঘা টিলাভুমির উপর ফুল বাগান তৈরি করেছিলাম। প্রথম দিকে শখ করে ফুল চাষ করলেও পরে সিলেটের বিভিন্ন দোকানে বিক্রি করতে শুরু করি। গোলাপ, গাঁদা গাজরাসহ নানান ধরনের ফুল বিক্রি করে খরচ বাদ দিয়েও প্রতিমাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় হয়।”
শহরে আরেকজন সফল ফুল ব্যবসায়ী শফিকুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন,“২০০০ সালে শহরের পাঠানটুলা এলাকায় ২ বিঘা জমিতে একটি গোলাপের বাগান করে সাফল হয়েছি। এরপর ২০০৪ সালে সদর উপজেলার লাউগুল গ্রামে ৫ বিঘা জমিতে আরও একটি ফুল বাগান করেছি।
মানিক ও শফিক অভিমত ব্যক্ত করে বলেন,“ সিলেটের টিলাভূমি শুধু চা বা কমলা চাষের জন্যই উপযোগী একথা ঠিক নয়। বরং এই এলাকার অসংখ্য টিলাভুমি গোলাপ চাষের জন্যও উপযোগী। যার প্রামাণ আমরা নিজেরাই। এ ক্ষেত্রে প্রবাসীরা তাদের অর্থ বিনিয়োগ করলে তা একটি শিল্প বিকশিত হতে পারে।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা ফজল-ই-ইলাহী নফহবংি২৪.পড়স কে বলেন,“সিলেটের টিলাভূমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুধু গোলাপই নয়, গাঁদা বা রজনীগন্ধাও চাষ করা সম্ভব।”
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ জানা গেল, সিলেটের প্রথম ফুলের দোকান মালঞ্চ স্থাপিত হয় ১৯৯০ সালে চৌহাট্টায়। ফুল ব্যবসায়ীদের কাছে ‘গুরু ভাই’ হিসেবে পরিচিত সৈয়দ আব্দুল আউয়াল শরীয়তপুর থেকে এখানে এসে ফুলের এ ব্যবসা শুরু করেন। ১৯৯৩ সালে একই এলাকায় গড়ে ওঠে মাধবী নামে আরেকটি ফুলের দোকান। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ১৯৯৯ সালের পরে নগরীতে একের পর এক ফুলের দোকান গড়ে উঠতে থাকে।
ব্যবসায়ীরা আরও জানান, আগে জেলার বাইরের লোক এখানে এসে ফুলের ব্যবসা করলেও বর্তমানে স্থানীয় লোকেরাও এই ব্যবসার দিকে ঝুঁকেছে। নগরীর আম্বরখানা, নাইওরপুল, মীরবক্সটুলা ও শিবগঞ্জে গড়ে উঠা অধিকাংশ ফুলের দোকানের মালিক হচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা, যাদের অধিকাংশই যুবক।
শহরের জিন্দাবাজারে অবস্থিত ফুলের দোকান করবীর মালিক সৈয়দ মোশারফ আলী তুহিন নফহবংি২৪.পড়স কে জানান, “আমি ৯৪ সালে যখন যশোর থেকে সিলেটে এসে ব্যবসা শুরু করি, তখন স্থানীয় কোনো ব্যবসায়ী ফুলের ব্যবস্যায় জড়িত ছিল না। ব্যবসা লাভজনক হয়ে উঠায় পরবর্তীতে অনেকেই এই ব্যবসা শুরু করে। যাদের মধ্যে কেউ কেউ আবার দেশের বাইরে যাওয়ার চেষ্টা ছেড়ে ফুলের ব্যবসা শুরু করেছে।”
ফুল ব্যবসায়ীরা জানান, বর্তমানে শহরে রজনীগন্ধা, গোলাপ ও গাঁদা ফুলের প্রতিদিনের চাহিদা প্রায় ৯০ হাজার। কিন্তু স্থানীয়ভাবে উৎপাদিত ফুল এ চাহিদার মাত্র এক দশমাংশ পূরণ করতে পারে। এছাড়া, বিয়ে, জš§দিনসহ বিভিন্ন অনুষ্ঠানের সময় ফুলের চাহিদা আরও বেড়ে যাওয়া। এরফলে জেলার বাইরে থেকে ফুল এনে এই চাহিদা মেটাতে হচ্ছে। যার সিংহভাগই সড়ক বা রেলপথে ঢাকা থেকে সিলেটে আমদানি করা হচ্ছে।
