২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা পাহারার আশ্বাসেও চট্টগ্রাম বন্দরে পণ্য সরবরাহ হয়নি

সেনা-পুলিশের নিরাপত্তা দেওয়ার আশ্বাস থাকলেও  মহাজোটের ডাকা অবরোধের প্রথম দিন রোববার বিকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে কোনও পণ্য সরবরাহ নেননি আমদানিকারকরা। তবে বন্দরের ভিতরে পণ্য ওঠানামার কাজ চলছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 06:11 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

রোববার সকাল থেকে বন্দরে পণ্যবাহী যানবাহন প্রবেশ বা সেখান থেকে বের হয়নি।  

বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা পণ্য সরবরাহ দিতে সব রকমের প্রস্তুতি নিয়ে বসে আছি। কিন্তু নিরাপত্তা চাইতে কেউ এখনও আসেনি।”

বন্দরে শ্রমিক সরবরাহকারী সংগঠন বাংলাদেশ মাস্টারস স্টিভিডোরস এসোসিয়েশনের (বিএমএসএ) চেয়ারম্যান এ এইচ মনজুর আলম জানান, “শ্রমিকরা যথারীতি বন্দরে সকালের পালা থেকে কাজে যোগ দিয়েছে। সেখানে জাহাজের পণ্য খালাস ও রপ্তানি পণ্য বোঝাইয়ের কাজ চলছে।”

তবে তিনি আশংকা প্রকাশ করে বলেন, “অবরোধ অব্যাহত থাকলে ইয়ার্ডে স্থান সংকটের জন্য সোমবার রাতের পালা থেকে পণ্য খালাসের কাজ বন্ধ হয়ে যাবে।”

অন্যদিকে চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক সিবিএর সাধারণ সম্পাদক আব্দুল আহাদ জানান, অবরোধের সমর্থনে ডক শ্রমিকরা রোববার রাতের পালা থেকে কাজ বন্ধ করে দিতে পারে। এ ব্যাপারে সন্ধ্যায় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঈদের পাঁচদিনের ছুটি ও এরপর অবরোধের কারণে বন্দরে এখন রেকর্ড সংখ্যক কন্টেইনার জট সৃষ্টি হয়েছে। বন্দর কর্তৃপক্ষের রোববারের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ইয়ার্ডগুলোতে ২০ হাজার ১৩১ টিইইউস কন্টেইনার রয়েছে। ধারণ ক্ষমতার প্রায় সাড়ে ৫ হাজার বেশি টিইইউস এখন বন্দরে জমে আছে। এর আগে সর্বোচ্চ ১৯ হাজার টিইইউস পর্যন্ত কন্টেইনার জমা পড়েছিল।

সংকট নিরসনের উপায় খুঁজতে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রোববার দুপুরে বন্দরের সংরক্ষিত এলাকার ইয়ার্ডগুলো পরিদর্শন করেছেন।

বন্দর সূত্র জানায়, বর্তমানে বিভিন্ন জেটি ও মুরিং--এ ২৭টি জাহাজে কাজ চলছে এবং ৪৪ টি জাহাজ বাইরে নোঙরে অপেক্ষমান রয়েছে।