শেয়ারবাজারের মূল্য সূচক দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে
সোমবার সকালে দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছিলো ঢাকা শেয়ারবাজার। দুপুর ১২ টা ২০ মিনিটে শেয়ার বাজারের মূল্য সূচক ১৩৩১.৩১ পয়েন্ট থেকে শতকরা ১.৭৯ ভাগ বা ২৩.৯৫ পয়েন্ট কমে যায়।
ডিএি সাধারণ সূচকও এ সময় রোববারের ১৫৯৬.৩৩ থেকে শতকরা ১.৪০ ভাগ বা ২২.৪২ পয়েন্ট কমে গেছে।
ডিএসই এর প্রধান নির্বাহী সালাউদ্দিন আহমেদ খান বিডিনিউজকে বলেন, ‘আমরা লক্ষ্য রাখছি। তবে রমযান মাস শুরুর কারণেও অল্প সংখ্যায় বিনিয়োগকারীরা বাজারে আসতে পারে’।
