২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান সংগ্রাম পরিষদ ফ্লাইট কাঁটছাঁট করতে বলেছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা -- কর্মচারিদের জোট সম্মিলিত সংগ্রাম পরিষদ বিমান কর্তৃপক্ষকে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট কাটছাঁট করে শীতকালীন ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের লিখিত প্রস্তাব দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন এসএম হেলাল বিডিনিউজ২৪.কমকে বলেন, শীতকালীন ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের ফলে বিমানের প্রায় ১২০ কোটি টাকা সাশ্রয় হবে। এছাড়া ভেঙে পড়া ফ্লাইট শিডিউলও ঠিক করা সম্ভব হবে।

তিনি জানান, নগদ টাকার সংকট কাটাতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেনের সঙ্গে সংগ্রাম পরিষদের বৃহস্পতিবারের নির্ধারিত বৈঠকটি হয়নি। তবে তাদের প্রস্তাব কর্তৃপক্ষকে বুধবারই জানানো হয়।

সংগ্রাম পরিষদ নেতারা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়কে দেয়া ছয়দফা প্রস্তাবের অন্যতম হচ্ছে -- নারিতা, ব্যাংকক ও সিঙ্গাপুর ফ্লাইট স্টেশন বন্ধ করে সরাসরি ফ্লাইট পরিচালনা, একই স্টেশনে দুই ধরণের উড়োজাহাজ (ডিসি -- ১০ ও এয়ারবাস -- ৩১০) ব্যবহার বন্ধ, কয়েকটি ফ্লাইটের রুট পরিবর্তন, ফ্লাইট সংখ্যা হৃাস এবং অলাভজনক রুট সাময়িকভাবে স্থগিত করা।

বিমানের উড়োজাহাজ বহরে এখন তিনটি ডিসি -- ১০, তিনটি এয়ারবাস -- ৩১০ এবং তিনটি এফ -- ২৮ সচল রয়েছে। ইঞ্জিনের অভাবে দুইটি ডিসি -- ১০ এবং  মেরামতের জন্য একটি এয়ারবাস -- ৩১০ এখন অচল রয়েছে।