২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাকের রপ্তানি আয় দ্বিগুন করতে সরকার সবরকম সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক রপ্তানি দ্বিগুন করার লক্ষ্যমাত্রা অর্জনে ‘বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো)কে সবরকম সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 02:24 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বাংলাদেশী তৈরি পোশাকের বার্ষিক উৎসব তিন দিনব্যাপী, বাটেক্সপো ২০০৬ এর উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার একথা বলেন। 

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জার্মান টেকনিক্যাল কোঅপারেশনের (জিটিজেড) এর যৌথ উদ্যোগে ঢাকা শেরাটন হোটেলে অ্যাপারেলস, ফেব্রিকস, যন্ত্রাংশ এবং অন্যান্য জিনিস নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।

স্বাগতিক বাংলাদেশসহ পাকিস্তান, চীন, তাইওয়ান এবং ভারতের মোট ৮৫ জন উদ্যোক্তা এ প্রদর্শনী মেলায় অংশ নিচ্ছেন।

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ৭ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে যা মোট বৈদেশিক আয়ের ৭৫ শতাংশ । এ খাতে রপ্তানি আয় ১৫ মিলিয়ন ডলারে উন্নীত করতে ব্যবসায়ীদের চেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী একাত্মতা ঘোষণা করেন এবং এজন্য সবরকম সহযোগিতারও প্রতিশ্র“তি দেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার থাকার কথা রয়েছে।