২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ ব্যক্তির হাতে মোট খেলাপী ঋণের অর্ধেক

বর্তমানে দেশে বড় অংকের ঋণ খেলাপীর সংখ্যা ৮০ জন। এর মধ্যে ২০ জনের হাতে রয়েছে মোট খেলাপী ঋণের অর্ধেকেরও বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বুধবার জাতীয় সংসদে ফেরদৌসি আক্তার ওয়াহিদের এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী শাহ আবুল হোসেন এ তথ্য জানান। তিনি অর্থমন্ত্রী সাইফুর রহমানের পক্ষে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রতিমন্ত্রী আরো জানান, অর্থ ঋণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের ফলে খেলাপী ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে।

সংসদে অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের মোট বৈদেশিক মূদ্রার রির্জাভ বেড়ে বর্তমানে ৩৪৮ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ডলারে দাঁড়িয়েছে যা গত অর্থ বছরের তুলনায় ১৮ দশমিক ৯০ শতাংশ বেশি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে মূদ্রাস্ফীতির পরিমাণ ৬ দশমিক ৭৭ শতাংশে দাঁড়িয়েছে।