২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কাছে ৫৫০ কোটি টাকা চেয়েছে বিমান সংগ্রাম পরিষদ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য কর্মকর্তা--কর্মচারিদের জোট সম্মিলিত সংগ্রাম পরিষদ সরকারের কাছে জরুরিভিত্তিতে সাড়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সংগ্রাম পরিষদের এক সভা শেষে বুধবার এই প্রস্তাবনা বিমান কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়।

এর আগে সংগ্রাম পরিষদের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমঝোতা বৈঠকের পর পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু সরকার মাত্র দেড়শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানায়।

সংগ্রাম পরিষদের নেতা ও বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ফ্লাইট ক্যাপ্টেন মাহবুবুর রহমান বিডিনিউজ২৪ডটকমকে বলেন, সরকার আমাদের এরই মধ্যে দেড়শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু নগদ টাকার সঙ্কট দূর করতে এটা যথেষ্ট নয়।

তিনি জানান, বিমানকে আর্থিকভাবে স্বচ্ছল করতে প্রয়োজন প্রায় ১২০০ কোটি টাকা। তবে আপাতত সরকারের এই শেষ সময়ে জরুরিভিত্তিতে বিমানের সাড়ে ৫০০ কোটি টাকা প্রয়োজন।

ক্যাপ্টেন মাহবুব বলেন, সরকারের প্রতিশ্র“তি অনুযায়ী বিমানের নগদ টাকার সঙ্কট থাকার কথা নয়। তাই শিগগিরই যথেষ্ট বরাদ্দ পাওয়া না গেলে যে কোনো মুহূর্তে সর্বাতœক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এসব কর্মসূচির মধ্যে থাকছে পর্যায়ক্রমে সব ফ্লাইট উড্ডয়ন বন্ধ করে দেওয়াসহ বিমানবন্দরগুলোকে অচল করে দেওয়া।  

সংগ্রাম পরিষদ নেতাদের সাথে বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সমঝোতা বৈঠক হওয়ার কথা থাকলেও তিনি ঢাকার বাইরে থাকায় শেষ মুহূর্তে বৈঠক বাতিল করা হয়।

সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বাপার সভাপতি ফ্লাইট ক্যাপ্টেন এসএম হেলাল জানান, পূর্বঘোষিত সাতদিনের আল্টিমেটাম মঙ্গলবার শেষ হওয়ার পর ওই প্রস্তাবনা নিয়ে বৃহস্পতিবার তারা বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএ মোমেনের সঙ্গে বৈঠকে বসছেন।

তিনি জানান, তাদের অন্যান্য প্রস্তাবনার মধ্যে থাকছে নিরাপত্তাহীনতার কারণে লজিস্টিক এয়ারের সঙ্গে হজ ফ্লাইটের ইজারা চুক্তি বাতিল, চট্টগ্রাম বিমান বন্দর থেকে কাতার এয়ারওয়েজকে ফ্লাইট চালানোর অনুমতি না দেওয়া, সংস্থার দুর্নীতি দমন কমিটিকে কার্যকর করা ইত্যাদি।

কিছুদিন আগে বিমানকে আর্থিকভাবে স্বচ্ছল করার আন্দোলনে বাপা একই ধরনের কর্মসূচি দেয়। পরে বিমানের ১০টি সংগঠন তাদের সঙ্গে একাতœতা প্রকাশ করে সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠন করে।

এর আগে সংগ্রাম পরিষদের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমঝোতা বৈঠকের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু বরাদ্দ দেয়া হয় মাত্র দেড়শ’ কোটি টাকা।