চলমান বিদ্যুৎ সংকটে হুয়া দু এর উদ্বেগ
এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রতিনিধি হুয়া দু মঙ্গলবার চলমান বিদ্যুৎ সংকটে উদ্বেগ প্রকাশ করেছেন।
রাজধানীতে মঙ্গলবার আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক বৈঠকে হুয়া দু বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য অবিলম্বে বিদ্যুৎ খাতের উন্নয়ন অপরিহার্য।
তবে আগামী পাঁচ বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিরও উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এডিবি প্রতিনিধি বলেন, অবিলম্বে দেশের রাজনৈতিক অচলাবস্থা দূর হবে বলেও তার সংস্থা আশাবাদী।
অ্যামচ্যাম সভাপতি অ্যান্ড্রু এল ফাউথ্রপের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ী এবং উর্দ্ধতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
