২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিগ্র“প ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেলেন ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

দেশের আর্থ - সামাজিক উন্ন্য়নের ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সিটিগ্র“প ফাউন্ডেশন পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘সিটিগ্র“প ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০০৬’ প্রদান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বিজয়ীদের মধ্যে রয়েছেন শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে জাহিদা বেগম, শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে জাকির হোসেন, শ্রেষ্ঠ ক্ষুদ্র ঋণ প্রদানকারী বিভাগে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), হতদরিদ্রদের জন্য শ্রেষ্ঠ কর্মসূচি বিভাগে রংপুর দিনাজপুর রুরাল সার্ভিসেস (আরডিআরএস) এবং শ্রেষ্ঠ সৃজনশীল উদ্যোগ বিভাগে নিলুফার ইয়াসমিন।

পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট এবং চার হাজার মার্কিন ডলার দেওয়া হয়। 

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, রোকিয়া এ রহমান, আন্তর্জাতিক বেসরকারী খাত প্রতিনিধি স্টেসি মোরস এবং সিটিগ্র“পের কান্ট্রি অফিসার মামুন রশিদ।

প্রধান অতিধির বক্তব্যে ওসমান ফারুক বলেন, ‘আজ যারা পুরস্কার পেলেন তারা সবাই এক একটি সাফল্যের প্রতিচ্ছবি। দেশ ও জাতির উন্নয়নের ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভুমিকা রাখতে পেরেছেন। মাত্র ৭০ ডলার দিয়ে শুরু করে তাদের ভাগ্যকে পরির্বতন করতে পেরেছেন। অথচ আমাদের অনেকেই আছেন যারা হোটেলে এক বেলা খাবারের পেছনে এই টাকা ব্যয় করেন।’

তিনি আরো বলেন, ‘রূপালী পর্দায় আমরা অনেক নায়ককে দেখি। কিন্তু তারা প্রকৃত নায়ক নয়, প্রকৃত নায়ক হলেন আজকের জাহিদা বা জাকিরের মত মানুষ।’

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ’ধনীরা বড় হতে চায় ভিন্ন পথে, দুর্নীতির মাধ্যমে, কিন্তু দরিদ্ররা বড় হয় কঠোর পরিশ্রম করে। তারা শুধু নিজেরাই আয় করে না, অন্যদের কর্মসংস্থানও তৈরি করে।’

রোকিয়া এ রহমান বলেন, ‘ক্ষুদ্র ঋণ দেশেই নয়, বিদেশেও জনপ্রিয়তা অর্জন করেছে। একদিন শামীমা, জাহিদার মত করে আরো অনেকেই উঠে আসবে বলে আমি মনে করি।’

পুরস্কার গ্রহণের পর বিজয়ীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমরা একসময় ঠিকমতো খেতে পারতাম না। ছেলে - মেয়েদেরকে লেখাপড়া করাতে কষ্ট হতো। কিন্তু এখন আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পেরেছি।’

সিটিগ্র“প ফাউন্ডেশনের সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান ছিল পল্লী কর্ম - সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।