টাকার দাম আরেক দফা বাড়লো
আমদানী চাহিদা কম থাকায় মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম আরেক দফা বেড়েছে।
জ্বালানী খাতে আমদানী বৃদ্ধি ও কয়েকটি ব্যাংকের তহবিল গঠনে অব্যবস্থাপনার জন্য গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত টাকার দাম ১১ শতাংশ কমেছিল। কিন্তু মে মাস থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত টাকার দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা যায়, সোমবার বৈদেশিক মুদ্রা বাজারে আন্তঃ ব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের দাম ওঠে ৬৬ টাকা থেকে ৬৬ টাকা ১০ পয়সা। বাণিজ্যিক ব্যাংকগুলোতে রোববার ডলারের দাম ছিল ৬৬ টাকা থেকে ৬৭ টাকা।
