রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েনি শেয়ার বাজারে
রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ার বাজারে পড়েনি। মহাসমাবেশ সত্ত্বেও সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজার শুরু হয়েছে বেশ চাঙ্গা ভাব নিয়ে।
বেলা ১২.১৫ তে ডিএসই সকল শেয়ারের মূল্য সূচক ১৩২৮.৮৪ থেকে ৬.৩০ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়েছে।
ডিএসই সাধারণ শেয়ারের মূল্য সূচক বেড়েছে ৪.২৫ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়েছে। দিনের প্রথম ভাগে সামিট পাওয়ার, পুবালি ব্যাংক, ইউসিবিএল, ডেসকো লেনদেনে ছিল শীর্ষে।
লেনদেনে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে সামিট পাওয়ার, ইউসিবিএল, হেইডেলবার্গ সিমেন্ট, বেক্সটেক্স, এবি ব্যাংক আইআইএফসি ব্যাংক, ও ইস্টার্ন কেবলস’র শেয়ারের দাম বেড়েছে। তবে ডেসকো ও পুবালি ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
