২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাতের রাজনীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত করছে: বিশ্বব্যাংক (বিস্তারিত)

সংঘাতের রাজনীতি, দুর্নীতি এবং অনুন্নত অবকাঠামোর কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো ও তা ধরে রাখা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়া সামাজিক-অর্থনৈতিক সংকট মোকাবেলার ক্ষেত্রেও এগুলোকে অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক (ডব্লিউবি)। সিঙ্গাপুর থেকে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ডব্লিউবি ও আইএমএফের বার্ষিক সভায় এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা ১৯৯৬ সাল থেকে গড়ে পাঁচ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আসছে। ডব্লিউবির ওই প্রতিবেদনে সঞ্চয় ও বিনিয়োগের নিু হার, অবকাঠামোগত অন্তরায়, শ্রমবাজারের অস্থিরতা ও কারখানাগুলোতে উৎপাদনের নিু হারকে প্রবৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধির পথে  বৃহত্তর চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

দক্ষিণ এশিয়ায় অবকাঠামোগত অন্তরায়ের কারণেই নিু বিনিয়োগের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকা অনুযায়ী, দুর্নীতির র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা হিসাবে এ অঞ্চলের দেশগুলোর  সংঘাতের রাজনীতির কথাও তুলে ধরা হয় । এক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের কয়েকটি রাজ্যে চলমান সংঘাতের রাজনীতির কথা উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, নিরুৎসাহিত করার জন্য এসবের যেকোনও একটিই যথেষ্ট। যদিও দক্ষিণ এশীয় দেশগুলোর এসব সমস্যা কাটিয়ে উঠার প্রকৃত সম্ভাবনাও রয়েছে।

প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়ন ও ঝুঁকি নিরসনে সরকারগুলোর প্রতি অঞ্চল, খাত ও জনগণের মধ্যে পার্থক্য কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বৈষম্য বৃদ্ধি ও বঞ্চনার মতো বিষয়গুলো বিশ্লেষণ করে মানব উন্নয়ন জোরদারে সুশাসন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডব্লিউবির দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল বলেন, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। নেতাদের জন্য এটি একটি সুযোগ। প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক প্রবৃদ্ধি এ অঞ্চলের দেশগুলোর জন্য অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে। এ সুযোগের সদ্বব্যবহার করার জন্য প্রয়োজনীয় সংস্কার সাধন করা কঠিন, তবে তা অসম্ভব কিছু নয়।