২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইড্রোকার্বন অনুসন্ধানে থাই- পেট্রোবাংলা সমঝোতা

বাংলাদেশ জলসীমায় হাউড্রোকার্বন অনুসন্ধানে যৌথভাবে কাজ করার মতো এলাকা খুঁজে বের করার ব্যাপারে বৃহস্পতিবার পেট্রোবাংলা এবং থাই পেট্রোলিয়াম কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

স্বাক্ষর অনুষ্ঠনের পর থাই পক্ষ আশা প্রকাশ করে বলেছে, ভবিষ্যতে তারা শুধু বঙ্গোপসাগর বা থাইল্যান্ডের উপসাগরেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও জ্বালানি অনুসন্ধানে যৌথভাবে কাজ করবে।

পেট্রোবাংলা কার্যালয়ে নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া এবং থাইল্যান্ডের রাষ্ট্রায়ত্ত অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি পিটিটিইপির সভাপতি মারুত ম্রিগাদাত।

চুক্তির আওতায় জলসীমার কোথায়, কখন, কীভাবে যৌথ অনুসন্ধান কাজ চালানো হবেÑ সে ব্যাপারে কর্মসূচি প্রণয়নের জন্য শিগগিরই একটি যৌথ ওয়ার্কিং গ্র“প গঠন করা হবে।

 স্বাক্ষর অনুষ্ঠানে থাই জ্বালানি মন্ত্রী ভিসেট চুপিবান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

থাই জ্বালানি মন্ত্রী বলেন, ভবিষ্যতে হাউড্রোকার্বন অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করা এবং মানবসম্পদ উন্নয়নে বড় ধরনের পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে এ চুক্তিটি হচ্ছে প্রাথমিক ধাপ।

মন্ত্রী বিনিয়োগের পরিমাণ,  ব্লক এবং অনুসন্ধান শুরু করার নির্দিষ্ট সময় সম্পর্কে কিছইু জানাননি।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান আশা প্রকাশ করে বলেন, চুক্তি সই হয়েছে ঠিকই, তবে ওয়ার্কিং গ্র“প তত্ত্বাবধায়ক সরকারের সময় কার্যক্রম শুরু করতে পারে। পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরই অনুসন্ধান কাজ এগিয়ে নিয়ে যেতে পারে বলে তিনি জানান।

তিনি বলেন, আমাদের কূটনীতি প্রাচ্যের দিকে চোখ ফিরিয়ে আনা এবং এ চুক্তির মাধ্যমে আমরা সে নীতিরই প্রতিফলন ঘটাতে পেরেছি।

ভারত ও মায়ানমার জলসীমায় সম্প্রতি গ্যাসের সন্ধান পাওয়ায় বাংলাদেশ জলসীমায় হাইড্রোকার্বন অনুসন্ধানের ব্যাপারে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর আগ্রহ বেড়েছে। হাইড্রোকার্বন অনুসন্ধানে সরকার তৃতীয় দফা দরপত্র আহ্বানের জন্য প্রস্তুতি নিচ্ছে।