শেয়ারের মূল্য বৃদ্ধিতে ঢাকা শেয়ার বাজারে পূর্ণোদ্যমে লেনদেন শুরু
শেয়ারের মূল্য বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বিক্রি আবারো চাঙ্গা হয়েছে। বৃহষ্পতিবার দিনের প্রথম ভাগে এ শেয়ার লেনদেনে এগিয়ে রয়েছে ব্যাংক এবং বিদ্যুৎ কোম্পানিগুলো।
বৃহস্পতিবার সকালে শেয়ার লেনদেনে শীর্ষ অবস্থানে ছিল ডেসকো। সামিট পাওয়ার এর প্রতিটি শেয়ারের দাম ৫৫৯.৭৫ থেকে বৃহষ্পতিবার বেলা এগারোটায় ৫৭৩ টাকায় এসে দাঁড়িয়েছে।
এছাড়া, শেয়ার লেনদেনে এগিয়ে ছিল রূপালি ব্যাংক, সিটি ব্যাংক, পুবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক এবং যমুনা ব্যাংক।
চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত ‘বেক্সটেক্স’ নামে বেক্সিমকো গ্র“পের নতুন প্রতিষ্ঠানটি শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল।
বৃহষ্পতিবার বেলা এগারোটায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি শেয়ারের মূল্য সূচক ১৩৫৫.৭৮ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬.০১ পয়েন্টে অথবা শতকরা ০.৪৪ ভাগে।
স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক ১৬২১.৯৫ থেকে ১২.৬৫ পয়েন্ট অথবা শতকরা ০.৭৮ ভাগ বেড়েছে।
