বাজারে আসছে নতুন ২০ টাকার নোট
প্রচলিত নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য অক্ষুণœ রেখে ২০ টাকার প্রচলিত নোটের কিছু পরিবর্তন আনা হয়েছে।
প্রচলিত ২০ টাকা নোটের আকার (১৩০দ্ধ৬০ মি.মি.) ছোট করে ১২৭দ্ধ৬০ মি.মি করা হয়েছে এবং নোটের পেছন ভাগের পরিবর্তে সামনের দিকে নিরাপত্তা সূতা যুক্ত করা হয়েছে। নতুন নোট আগের নোটের তুলনায় রঙের দিক থেকেও কিছুটা হালকা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদের স্বাক্ষর করা নতুন ২০ টাকা মূল্যমানের নোট ১৭ সেপ্টেম্বর প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও এ নোট ইস্যু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নোটের পাশাপাশি প্রচলিত ২০ টাকা মূল্যমানের নোটও বাজারে চালু থাকবে।
