মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে
খাদ্যসামগ্রীর দাম অপেক্ষাকৃত স্থিতিশীল থাকার কারণে চলতি অর্থবছরের প্রখম মাসে মুল্যস্ফীতির হার কিছুটা কমেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এটা সাময়িক।
বার্তা সংস্থা বিডিনিউজকে মুল্যস্ফীতি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন , একে সার্বিকভাবে মূদ্রস্ফীতি কমার লক্ষণ বলে আমার মনে হয় না। যদিও আপাত স্বস্তিদায়ক। জনপ্রসাশন খাতে ব্যয়সহ যে সব মৌলিক উপাদান অর্থনীতিতে প্রভাব ফেলে স্গেুলো ধরে রাখতে বা না কমাতে পারলে মুল্যস্ফীতি হ্রাস পাবে না,’ ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে গড় মুল্যস্ফীতির হার গতবছরের একই সময়ের ৬.৬৬ শতাংশ থেকে বেড়ে চলতি অর্থবছরের জুলাই মাসে ৭.০৯ শতাংশে দাড়িয়েছে । পয়েন্ট-ট-ু পয়েন্ট ভিত্তিতে অর্থাৎ জুন মাসের ৭.৫৪ শতাংশ থেকে জুলাই মাসে মুল্যস্ফীতির হার কমে ৬.৭৭ শতাংশে দাড়িয়েছে।
জায়েদ বখতের মতে, মুল্যস্ফীতির এই কমতি সংকোচনমূলক মুদ্রানীতি ও চিনির আমদানী শুল্ক কিছুটা কমানোর ফল।
তবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকারের ঋণ গ্রহণের উচ্চহার ও উন্নয়ন ব্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনপ্রশাসন ব্যয়ে শৃঙ্খলা এখনও ফিরে আসেনি। বরং আমরা দেখতে পাচ্ছি, বেশ দ্রৃততার সাথে প্রকল্প পাশ ও অর্থ বরাদ্দ করা হচ্ছে।’
সরকারি তথ্য অনূসারে, চলতি অর্থবছরের প্রথম মাসে সরকারের ঋণ গ্রহণের হার প্রায় ২০০ শতাংশ বেড়েছে।
আর্ন্তজাতিক বাজারে জ্বালানি তেলের দামের স্থিতিশীলতাকেও গুরুত্বপুর্ণ বলে মনে কবছেন বিআইডিএসের গবেষণা পরিচালক বখত। তিনি বলেন, মৃল্যস্ফীতিকে সহনীয় মাত্রার মধ্যে রাখার জন্যে আর্ন্তজাতিক বাজারে জ্বালানি তেলের দামের স্থিতিশীলতা জরুরি।
তবে মুল্যস্ফীতি কমলেও তা এখনও বাংলাদেশ ব্যাংকের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংক তার মূদ্রানীতিতে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ শতাশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ কবেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন উর্দ্ধতন কর্মকর্তা জানান,‘কম আমদানী ও বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রেখেছে।
তবে বিবিএস’র এক কর্মকর্তার মতে খাদ্য-মুল্যস্ফীতি কম হওয়ার কারণে মুল্যস্ফীতির হার কমেছে। তিনি বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী জুলাই মাসে খাদ্যসামগ্রীর দাম তুলনামূলক স্থিতিশীল ছিল।’
তিনি আশা প্রকাশ করেন আসন্ন মাসগুলোতে সিন্ডিকেশনের বিরুদ্ধে সরকারী অভিযানের কারণে মুল্যস্ফীতির হার আরো কমবে। তার মতে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাজার ও যানবাহন থেকে জোর করে চাদা আদায়ের হার কমলে মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় নেমে আসবে।
এ সম্পর্কে জুলাইয়ে মুদ্রানীতি বিষয়ক ঘোষণায় বাংলাদেশ ব্যাংক ভোগ্যসামগ্রীর যোগান ঠিক রাখতে বাজারে অনৈতিক প্রভাব বিস্তারকারী গোষ্ঠীসমূহকে নিয়ন্ত্রনের পরামর্শ দিয়ে বলেছে, ‘বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বাজারে প্রভাব বি¯তার করছে এই অভিযোগ সংবাদ মাধ্যমে প্রায়ই আসছে। মূল্য পরিস্থিতি ঠিক রাখতে এ বিষয়ে নজর দেয়া দরকার।’
