পাঁচ ইপিজেডের উন্নয়নে জাপান ৩ শ কোটি টাকা দেবে
পাঁচটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে জাপান সরকার বাংলাদেশকে ২৯৬ কোটি ৫০ লাখ টাকা দিবে। এই পাঁচটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল হলো ঢাকা, চট্টগ্রাম, কর্ণফুলী, কুমিল্লা এবং আদমজী।
অর্থ প্রদান সংক্রান্ত অনুমোদন পত্র হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি বৃহস্পতিবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে অনুষ্ঠিত হয়। এতে জাপানের রাষ্ট্রদূত মাশাকি ইনউ এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ উপস্থিত ছিলেন।
জাপানের রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, জাপানের এই সহায়তা বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।
