দেশের কৃষকরা নিমানের বীজ ব্যবহার করে : অর্থমন্ত্রী
আমাদের কৃষকরা নিমানের বীজ ব্যবহার করেন এবং বীজ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে এটা ঘটে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।
মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বীজ সম্মেলন ও মেলা’র উদ্বোধনকালে সাইফুর রহমান এ কথা বলেন।
ভালো বীজ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় এবং বেরসকারি উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে দেশে এই প্রথম এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘পর্যাপ্ত জ্ঞানের অভাবে আমাদের কৃষকরা মানসম্পন্ন বীজ ব্যবহার করতে পারেন না। অনেক কৃষকই নিুমানের বীজ ব্যবহার করে থাকেন।’
দেশে বীজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই বলেও তিনি জানান।
কৃষি মন্ত্রণালয়ের সচিব কাজী আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী এমকে আনোয়ার এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।
কৃষি মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান অনুযায়ী দেশের কৃষকরা ৪৭ শতাংশ নিুমানের এবং মাত্র ১৩ শতাংশ মানসম্মত বীজ ব্যবহার করে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) দেশের চাহিদার মাত্র ১০ শতাংশ বীজ সরবরাহ করে থাকে।
কর্মকর্তারা জানিয়েছেন, এবার তারা ২৫ শতাংশ বীজ সরবরাহ করবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সমালোচনা করে সাইফুর রহমান বলেন, বিভিন্ন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দানসহ বিভিন্ন বিষয়ে ডিএইর আরও বেশি কাজ করা উচিত।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির ব্যাপারে সাইফুর রহমান বলেন, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের বেশি দাম পাচ্ছে বলেই তা হয়েছে।
