২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম ঘণ্টার বিবেচনায় তালিকার শীর্ষে বাংলাদেশ

বার্ষিক শ্রম ঘণ্টার বিবেচনায় অর্থনৈতিক দিক থেকে বিশ্বের শীর্ষ ছয়টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া বাকি পাঁচটি দেশও এশিয়ার। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদনে এ তথ্য উপস্থাপন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 10:16 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

তালিকার শীর্ষে অবস্থানকারী অপর দেশগুলো হচ্ছে হংকং (চীন), মালয়েশিয়া, কোরিয়া প্রজাতন্ত্র, শ্রীলংকা এবং থাইল্যান্ড।

আইএলও জানায়, কর্মরতদের ২০ থেকে ৩৫ শতাংশেরও বেশি শ্রমিককে প্রতি সপ্তাহে ৫০ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে বাধ্য করা হয়। কোরিয়ার বুসানে অনুষ্ঠিত আইএলওর ১৪ তম এশীয় আঞ্চলিক বৈঠকে মহাপরিচালকের দেওয়া প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।