২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানা পুনরায় বন্ধ

আশুগঞ্জ জিয়া সার কারখানায় উৎপাদন পুনরায় বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা শুক্রবার একথা জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 11:50 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

কারখানা কর্তৃপক্ষ জানান, কারখানার বয়লারে ত্র“টির কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় কারখানা বন্ধ হয়ে যায়। ৬০ কোটি টাকা ব্যয়ে একটানা ৪৮ দিন ওভারহোলিংয়ের পর গত ২৫ আগস্ট কারখানা চালু হয়েছিল।

জিয়া সার কারখানার প্রকৌশলীরা বিডিনিউজকে জানান, বয়লারের ত্র“টি মেরামত করতে পাঁচ থেকে ছয়দিন সময় লাগবে।

প্রসঙ্গত দেশের এই গুরুত্বপূর্ণ সার কারখানাটি প্রতিদিন এক হাজার ৬০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম।