৩১ শে আগস্টের মধ্যে গার্মেন্টস শিল্পে মজুরী ঘোষণা না হলে ১ সেপ্টেম্বর দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ
আগামী ৩১ শে আগস্টের মধ্যে গার্মেন্টস শিল্পে মজুরী ঘোষণা না হলে ১ সেপ্টেম্বর দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
১৬টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ১৬টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের এক সভায় বক্তারা নবগঠিত মঞ্জুরী বোর্ড দাবী অনুযায়ী মজুরী ঘোষণা না করলে ১লা সেপ্টেম্বর দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন।
বক্তারা বলেন, গার্মেন্টস সেক্টরের নবগঠিত মঞ্জুরী বোর্ড এখনও পর্যন্ত শ্রমিকের দাবী অনুয়ায়ী মজুরীর তালিকা ঘোষণা করেনি। ৩১শে আগস্টের মধ্যে তাদের দাবী অনুযায়ী মজুরী ঘোষণা করতে হবে। গার্মেন্টস কর্মীদের এ দাবী মেনে না নিলে ১লা সেপ্টেম্ব^র তারা মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে এবং সেই সমাবেশে তাদের দাবী আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
রাজধানীর তোপখানা রোডে এ সভায় সালাউদ্দিন স্বপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মো: তৌহিদুর রহমান, সিরাজুল ইসলাম রনি, শামীমা নাসরীন, জাহানারা বেগম, সেলিম রেজা, শফিকুল ইসলাম ও কাজী মো. আলী প্রমুখ।
