২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি দাবি অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি মজুদ সত্ত্বেও দেশের উত্তরাঞ্চলে তেল সংকট

আগামী নভেম্বর পর্যন্ত দেশে তেলের কোনও ঘাটতি নেই বলে সরকারের দাবি সত্ত্বেও দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে স্থানীয় পেট্রোল পাম্প মালিকদের অবৈধ মজুদের কারণে রোববার আকস্মিকভাবে তেলের দাম বেড়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 10:11 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের দাবির সঙ্গে মতভেদ তৈরি করে ফিলিং স্টেশনের কয়েকজন অসৎ মালিক তেলের সংকটের ব্যাপারে গুজব ছড়ায় এবং চড়া দামে তেল বিক্রির মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার জন্য কৃত্রিম সংকট তৈরি করে।

জ্বালানি বিভাগ দাবি করেছে, দেশে এ মুহূর্তে তেলের মজুদের ঘাটতি নেই এবং সরবরাহও ব্যাহত হচ্ছে না।

কতিপয় জ্বালানি তেল ব্যবসায়ীর অপপ্রচার প্রত্যাখ্যান করে বাংলাদেশ পেট্রোলিয়াম পরিবেশক, বিতরণকারী, এজেন্ট এবং পাম্প মালিক সংস্থার সভাপতি নাজমুল হক রোববার বলেন, আমন মৌসুমের খরার বিষয়টিকে পুঁজি করে তেল মজুদ রাখার মাধ্যমে কতিপয় অসাধু পাম্প মালিক উত্তরাঞ্চলে গত কয়েক দিন ধরে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।

তার এ বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরে নাজমুল হক বলেন,  কোনও কারণ ছাড়াই গত কয়েক দিন ধরে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে পাম্প মালিকরা তেল সরবরাহের মাত্র ৪০ শতাংশ বাড়িয়ে দেয়। এর ফলে তারা অতিরিক্ত তেল নিয়ে মজুদ করছেন বলে প্রশ্ন উঠে।

জ্বালানি তেলের মজুদ ও সরবরাহে কোনও ঘাটতি আছে কি না এ ব্যাপারে জানতে চাইলে জ্বালানি বিভাগের সচিব এএমএম নাসিরুদ্দিন দাবি করেন, দেশে তেলের মজুদ ও সরবরাহে কোনও ঘাটতি নেই। আগামী নভেম্বর পর্যন্ত সরকার তেলের সরবরাহ নিশ্চিত করেছে বলে তিনি জানান।

এক সপ্তাহ আগে কিছু পাম্পের মালিক দাবি করেন, সরকারের তেল সরবরাহ পর্যাপ্ত না থাকায় এবং আমন মৌসুমে বেশি করে পানির পাম্প চলার কারণে দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের ঘাটতি দেখা দিয়েছে।

এদিকে নাজমুল হক দাবি করেছেন, আমন মৌসুমে কম বৃষ্টিপাত হলেও দেশের উত্তরাঞ্চলে প্রতিদিন তেলের চাহিদা ২ হাজার থেকে ৩ হাজার মেট্রিক টনের বেশি হওয়ার কথা নয়।

জ্বালানি বিভাগ জানায়, সাধারণত জ্বালানি তেলের দৈনিক চাহিদা ৬শ’ থেকে ৭ হাজার মেট্রিক টন। কম বৃষ্টিপাতের ফলে আমন মৌসুমে এই চাহিদা ৯ থেকে ১০ হাজার মেট্রিক টনের বেশি হতে পারে না। সারা দেশে প্রতিবছরে জ্বালানি তেলের চাহিদা ৩৭ দশমিক ৫ থেকে ৩৮ লাখ মেট্রিক টন। জ্বালানি তেলের এ চাহিদার ৮০ শতাংশই ডিজেল।