শ্রমিক অসন্তোষের মুখে বড়পুকুরিয়া
বেতন বাকি থাকার কারণে শ্রমিক অসন্তোষে বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্পের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত তিন মাসে এ প্রকল্পে শ্রমিকদের বকেয়া বেতনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২.৫ কোটি টাকা।
এর সঙ্গে যোগ হয়েছে কারিগরি সীমাবদ্ধতা। প্রকল্পের এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজকে জানান ১২৫ মেগাওয়াটের দুই ইউনিটের একটি সবসময় অকেজো থাকে।
কর্মকর্তারা আরও জানান চীনা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের পাওনা খাতায় প্রতি মাসে যুক্ত হচ্ছে প্রায় ২৫ কোটি টাকা।
এসময় তারা আরও বলেন যে বেতন বঞ্চিত শ্রমিকরা কাজ বন্ধ রাখলে পুরো প্রকল্পটাই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
কর্মকর্তারা আরও জানান, পুরো বকেয়ার পরিমান ৫৫ কোটি টাকা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কেবল ১২.৫ কোটি টাকা পরিশোধ করেছে।
এছাড়াও বিদ্যুৎ নির্মাণ কেন্দ্রে ২৪০০ টন কয়লা সরবরাহ করার পাশাপাশি সংকটাপন্ন পরিস্থিতির জন্য খনিটিকে প্রায় ৩২ কোটি মূল্যমানের ৪০,০০০ টন কয়লা মজুদ করে রাখতে হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর চেয়ারম্যান এএনএম রিজওয়ান বিডিনিউজকে জানান যে এ প্রকল্পের সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করা হবে। তিনি আরও বলেন চলতি মাসের বকেয়া পরিশোধের পাশাপাশি কর্তৃপক্ষ আগের বকেয়া বেতনও চুক্তি ভিত্তিতে পরিশোধ করবে।
এ প্রকল্পে দৈনিক ২৫০০ থেকে ৩০০০ টন কয়লা উত্তোলন করা হয়।
বড়পুকুরিয়ার ৩৯০ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে যার শতকরা ৬০ ভাগ উত্তোলনযোগ্য।
বড়পুকুরিয়ার ২৫০ মেগাওয়াটের ইউনিটের দুইটি ইউনিটের ১২৫ মেগাওয়াট সম্পন্ন একটি ইউনিট জুলাইয়ের ২৯ তারিখ থেকে এখন পর্যন্ত অকেজো হয়ে রয়েছে।
পাওয়ার প্ল্যান্টের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম বিডিনিউজকে বলেন আরও কিছুদিন এ প্ল্যান্টের কাজ বন্ধ থাকবে।
