২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশন: ৭ দফা দাবিতে ১৬ সেপ্টেম্বর সারাদেশে রাজপথ রেলপথ অবরোধ

মজুরি কমিশন ও জাতীয় বেতন স্কেলের মধ্যে বৈষম্য দূরীকরণসহ সাত দফা দাবিতে বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশন আগামী ১৬ সেপ্টেম্বর সারাদেশে রাজপথ ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

এর মধ্যে দাবি আদায় না হলে লাগাতার ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে ফেডারেশন নেতৃবৃন্দ জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাধারণ সম্পাদক ওবায়দুল হক। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি নিজাম উল করিম, উপদেষ্টা মোজাহার আলী, আব্দুল ওয়াদুদ শরীফ, হাফিজুর রহমান, রবিউল ইসলাম নবি প্রমুখ।

সংবাদ সম্মেলনে মজুরি কমিশনের সাথে বেতন কমিশনের তুলনামূলক বৈষম্যগুলো তুলে নেতারা বলেন, একই প্রতিষ্ঠানে ভিন্ন স্কেলে বেতন-ভাতা পাওয়ায় শ্রমিকদের মধ্যে কাজের উৎসাহ হারাচ্ছে। ফলে এসব প্রতিষ্ঠানে উৎপাদন বিঘিœত হওয়ার আশংকা করা হচ্ছে।

ফেডারেশন ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে - আগামী ২৯ থেকে ৩১ আগস্ট সকাল ৮টায় প্রতিটি মিলগেটে সমাবেশ ও বিক্ষোভ, ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে স্মারকলিপি প্রদান, ৯ সেপ্টেম্বর মিল গেটে সমাবেশ ও বিক্ষোভ, ১০ সেপ্টেম্বর প্রতিটি কারখানায় সকাল ৮টা থেকে ১০টা ও ১১ সেপ্টেম্বর সকালা ৮টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি এবং ১২ সেপ্টেম্বর সকল চিনিকলে পূর্ণদিবস ধর্মঘট।