২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস চুরি ঠেকাতে গাজীপুর শিল্প এলাকায় আঞ্চলিক মিটারিং স্টেশন প্রতিষ্ঠার নির্দেশ

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গাজীপুর শিল্প এলাকায় গ্যাস চুরি বন্ধে সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে একটি আঞ্চলিক মিটারিং স্টেশন প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

স্থায়ী কমিটি বন ও পরিবেশ মন্ত্রণালয়কে আঞ্চলিক মিটারিং স্টেশন প্রতিষ্ঠায় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানিকে প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়ার ব্যাপারে অনুরোধ জানিয়েছে।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মালিকানাধীন জমিতে একটি মিটারিং স্টেশন স্থাপনের পরিকল্পনা নিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

সূত্র জানায়, স্থানীয় একটি ইন্ডাস্ট্রিয়াল গ্র“প এবং দুটি ই›ডাস্ট্রিয়াল ইউনিট গাজীপুর এলাকায় গ্যাস ও জ্বালানি চুরির সাথে জড়িত রয়েছে বলে তিতাসের তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সরদার শাখাওয়াত হোসেন বকুল, মো. নাজিম উদ্দিন আলম, মো. হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয় মিটারিং স্টেশন স্থাপনের জন্য তিতাস গ্যাসকে এক খণ্ড জমি প্রদান করলেও স্থানীয় কিছু লোকজন ওই জমির মালিকানা দাবি করে নালিশ জানিয়েছে। এতে কাজের ক্ষতি হচ্ছে।

স্থায়ী কমিটি বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দিন আলমকে এ সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে।

তিতাস গ্যাসের বর্তমান অবস্থা সম্পর্কে মাহমুদুর রহমান বৈঠকে জানান,  তার মন্ত্রণালয় কিছু পদক্ষেপ নেওয়ায় গত জুলাইয়ে সিস্টেম লসের পরিমাণ শতকরা ৪ দশমিক ৮৯ ভাগে নেমে এসেছে। এর আগের মাসে এর পরিমাণ ছিল ৮ দশমিক ০৮ ভাগ। এ ছাড়া গ্যাস ট্রান্সমিশন ও বিতরণ কোম্পানি গত অর্থ বছরে দুই দশমিক ০১ বিলিয়ন টাকাও মুনাফা অর্জন করেছে। ২০০৪-০৫ অর্থবছরে এর পরিমাণ ছিল এক দশমিক ৪৯ ভাগ।